বঙ্গভারতী
গোপাল ভাঁড় :: ২
গোপাল-পঞ্চমী
১।
মহারাজ কৃষ্ণচন্দ্র পরদিন খুব ভোরে গোপালকে রাজসভায় তলব করেছেন। সমস্যা হল, ভোরে গোপালের ঘুম ভাঙে না। তাই তিনি স্ত্রীকে বলে রেখেছিলেন, যেন ভোর ভোর তাঁকে ডেকে দেওয়া হয়। কিন্তু পরদিন ভোরে দৈবাৎ গোপাল ঘুম গেল ভেঙে। স্ত্রীকে খোঁচা দিয়ে বললেন, ‘ওগো, যাও না, বাইরে গিয়ে একবারটি দ্যাখো, সূর্য উঠেছে কিনা।’ গোপালের স্ত্রী তন্দ্রার আবেশে বললে, ‘বাইরে যে ভীষণ অন্ধকার! সূর্য দেখবো কি করে?’ গোপাল বললেন, ‘তাহলে আলোটা জ্বেলেই দ্যাখো না।’
২।
ঘোর বর্ষা। মেঠো পথ ধরে গোপাল চলেছেন জুতো হাতে নিয়ে। সেই পথেই মহারাজ কৃষ্ণচন্দ্র আসছিলেন পালকি চড়ে। গোপালকে দেখে মহারাজের একটু রসিকতা করার শখ হল। বললেন, ‘কি হে গোপাল, পরকাল হাতে করে চলেছো যে!’ গোপাল বললেন, ‘আমি তো তাও হাতে রেখেছি, মহারাজ! আপনি তো খেয়ে বসেছেন!’ কৃষ্ণচন্দ্র রেগে বললেন, ‘গোপাল, তুমি আমাকে জুতোখোর বললে?’ গোপাল বললে, ‘আজ্ঞে না মহারাজ। জুতোর কথা হচ্ছে না, হচ্ছে পরকালের। এই ঘোর বর্ষায় কর্দমাক্ত মেঠো পথ ধরে হাঁটার ক্ষমতা আমার মতো বৃদ্ধ লোকও হেঁটে চলেছে। আর আপনি, মহারাজ, জোয়ান পুরুষ, আপনি কিনা পালকি ছাড়া চলতে পারছেন না! ভাবুন তো, নিজের পরকাল কে খেয়েছে?’
৩।
মহারাজ কৃষ্ণচন্দ্রের একদিন ইচ্ছে হল পরখ করে দেখবেন কার গায়ে জোর বেশি – তাঁর না গোপালের। বাগানে বেড়াতে বেড়াতে হঠাৎ গোপালকে জড়িয়ে ধরে বললেন, ‘লড়ো কুস্তি আমার সঙ্গে। দেখি কার গায়ে বেশি জোর!’ গোপাল কুস্তি না লড়ে রাম-নাম করতে শুরু করে দিলেন। মহারাজ হতচকিত হয়ে গোপালকে ছেড়ে দিয়ে বললেন, ‘ও আবার কী হচ্ছে?’ গোপাল বললেন, ‘আজ্ঞে, মহারাজ, রামনামে ভূত পালায়। তাই আপনার হাত থেকে ছাড়ান পাওয়ার জন্য রামনাম ধরেছিলাম!’
৪।
মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে জিজ্ঞাসা করলেন, ‘আচ্ছা গোপাল, টাকা গোল না হয়ে চৌকো হলে কেমন হত?’ গোপাল বললেন, ‘কিছুই হতো না, সে যেমন গোল, তেমনই থাকত।’ রাজা জিজ্ঞাসা করলেন, ‘তার মানে?’ গোপাল বললেন, ‘টাকাই তো যত গোলের মূলে মহারাজ। টাকা দিতে গোল, পেতে গোল, রাখতে গোল, হারালে গোল। যার আছে, সে ছাগলের মতো সবেতে মুখ দিয়ে বেড়ায়; যার নেই, সে পাগলের মতো ঘুরে ঘুরে বেড়ায়! টাকার গোলে ব্যাকুল নয়, এমন দেশ তো ভূগোলে নেই। তাই বলছি, টাকার আকার যাই হোক, তার গোল যাবে না।’
৫।
রাজবাড়িতে গোপালের নিমন্ত্রণ। মহারাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল একসঙ্গে বসেছেন খেতে বসেছেন। এমন সময় রাজার পোষা কুকুরটি সেখানে এসে হাজির। রাজা নিজের থালা থেকে একমুঠো ভাত তুলে কুকুরটিকে দিলেন। গোপালও রাজার দেখাদেখি নিজের থালা থেকে একমুঠো ভাত তুলে কুকুরটির দিকে ফেললেন। কুকুরটি কিন্তু গোপালের দেওয়া ভাত ছুঁলো না। সে তার প্রভুর প্রসাদেই তুষ্ট রইল। রাজা ঠাট্টা করে বললেন, ‘দেখলে গোপাল, তোমার হাতের অন্ন কুকুরেও ছোঁয়ে না।’ গোপাল বললেন, ‘তাই তো দেখছি, মহারাজ। পাছে জাত যায়, তাই বেজাতের হাতে খায় না!’
সংক্ষিপ্ত শিবপুরাণ :: পর্ব ৪
শিববিবাহ
শিব সপ্তর্ষিকে ডেকে তাঁদের দূত নিয়োগ করলেন। তাঁরা গিরিরাজ হিমালয়ের কাছে বিবাহ প্রস্তাব নিয়ে গেলেন। শুনে গিরিরাজের আনন্দের সীমা রইল না। শুভদিন স্থির করে বিবাহের কথা পাকা হয়ে গেল।
বিবাহের দিন গন্ধর্বেরা গান ধরলেন, অপ্সরাগণ নৃত্য শুরু করলেন। বরযাত্রী হবার জন্য দেবতারা উপস্থিত হলেন কৈলাসশিখরে। এদিকে গিরিরাজও প্রস্তুত। তাঁর প্রাসাদ তোরণ, পতাকা ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। শিব হিমালয়ের প্রাসাদে এসে পৌঁছাতেই মেনকা বেরিয়ে এলেন। বললেন, ‘কই, শিব কই? দেখি আমার জামাই কেমন; যাকে পেতে মেয়েটা আমার এমন কঠোর তপস্যা করলে। সে নিশ্চয় পরম সুন্দর।’
শিববিবাহ
প্রথমেই মেনকা দেখলেন গন্ধর্বরাজ বিশ্ববসুকে। বিশ্ববসু ছিলেন সুদর্শন পুরুষ। মেনকা ভাবলেন, ইনিই শিব। কিন্তু প্রশ্ন করে জানলেন, উনি সামান্য গায়কমাত্র, বিবাহসভায় শিবের চিত্তবিনোদনের জন্য এসেছেন। তাই শুনে মেনকা ভাবলেন, শিব নিশ্চয় আরও সুদর্শন। তখন তিনি সম্পদের দেবতা কুবেরকে দেখলেন, কুবের বিশ্ববসু অপেক্ষা সুদর্শন। কিন্তু নারদ মেনকাকে বললেন যে উনি শিব নন। তারপর একে একে মেনকা দেখলেন বরুণ, যম, ইন্দ্র, সূর্য, চন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু ও বৃহস্পতিকে। প্রত্যেকেই পরম সুদর্শন পুরুষ। কিন্তু নারদ মেনকাকে বললেন, এঁরা কেউই শিব নন, শিবের অনুচরমাত্র। শুনে মেনকার আনন্দ আর ধরে না। এমন সুদর্শন দেবতারা যদি শিবের অনুচরমাত্র হন, তবে শিব নিজে কত না সুদর্শন। কিন্তু কোথায় শিব? শেষে এলেন শিব। নারদ মেনকাকে বললেন, ‘ইনিই শিব।’ জামাইয়ের অমন ভীষণ মূর্তি দেখে মেনকা তো মূর্ছা গেলেন।
মূর্ছা যাবেনই না বা কেন? ষাঁড়ের পিঠে চড়ে এসেছিলেন শিব। তিনটে চোখ, পাঁচটা মাথা, দশটা হাত, গায়ে মাখা ছাই, কপালে চন্দ্র, পরনে বাঘছাল, গলায় খুলির মালা। সঙ্গী ভূতপ্রেতেদের যেমন চেহারা, তেমনই ভয়ানক তাদের চিৎকার রব।
জ্ঞান ফিরতে মেনকা বিলাপ করতে লাগলেন। এমন লোককে পাত্র নির্বাচনের জন্য তিনি হিমালয়, নারদ ও পার্বতীকে তিরস্কার করতে লাগলেন। ব্রহ্মা, অন্যান্য দেবগণ ও ঋষিরা মেনকাকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হলেন।
মেনকা বললেন, ‘আমি এমন শিবের সঙ্গে মেয়ের বিয়ে দেব না। বরং মেয়েকে বিষ দিয়ে মারব, কুয়োয় ফেলে হত্যা করব, টুকরো টুকরো করে কেটে ফেলবো, সমুদ্রে ছুঁড়ে ফেলে দেবো। আমি আত্মহত্যা করব। কিন্তু পার্বতীর বিয়ে আমি অন্য কারোর সঙ্গে দেবো।’ পার্বতীও বেঁকে বসলেন। বললেন, ‘শিব ছাড়া আমি আর কাউকেই বিয়ে করব না। শৃগাল কি সিংহের বিকল্প হতে পারে?’
বিষ্ণু মেনকাকে বোঝাবার চেষ্টা করলেন। কিন্তু মেনকা কোনো কথাই শুনলেন না। শেষে নারদ শিবকে মনোহর রূপ ধারণ করার অনুরোধ করলেন। শাশুড়িকে শান্ত করতে শিবকে তাই করতে হল। শিবের শরীর সহস্রসূর্যের প্রভাময় হল, মস্তকে শোভা পেল দিব্য মুকুট, অঙ্গ আবৃত হল বহুমূল্য বস্ত্রে, কণ্ঠের অলংকাররাজি নক্ষত্রদেরও লজ্জা দিতে লাগল। শিবের সেই মনোহর রূপ দেখে সবাই মোহিত হলেন। এমনকি মেনকাও।
নিজের নির্বুদ্ধিতার জন্য ক্ষমা চাইলেন মেনকা। শিব ও পার্বতীর বিবাহে তাঁর আর কোনো আপত্তি রইল না। ব্রহ্মার পৌরোহিত্যে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হল। শিব পার্বতীকে নিয়ে কৈলাসে ফিরলেন।
কার্তিকেয়
যথাকালে শিব ও পার্বতীর এক পুত্রের জন্ম হল। তাঁর নাম রাখা হল স্কন্দ বা কার্তিকেয়। বাল্যকালে কার্তিকেয় একবার ঘাসের জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। ছয় রাজকুমারী তাঁকে উদ্ধার করেন। প্রত্যেকেই তাঁকে নিজ নিজ সন্তানরূপে পালন করেন। এই ছয় রাজকুমারীরা ছিলেন কৃত্তিকা। তাঁদের নামানুসারেই শিবের পুত্রের নাম হয় কার্তিকেয়। যথাকালে কার্তিকেয় শিব ও পার্বতীর কাছে ফিরে আসেন।
কার্তিকেয়
কার্তিকেয় বয়ঃপ্রাপ্ত হলে নারদের পরামর্শে দেবতারা তাঁকে সেনাপতি নিয়োগ করেন। দেবসৈন্য নিয়ে কার্তিকেয় তারকাসুরের রাজধানী শোনিতপুর আক্রমণ করেন। দশদিনের প্রবল যুদ্ধে তারকাসুর পরাজিত ও নিহত হয়। দেবতারা মুক্ত হলেন।
সংক্ষিপ্ত শিবপুরাণ :: পর্ব ৩
পার্বতীর তপস্যা
এদিকে পার্বতী শিবের প্রেমে পড়লেন। দিনরাত অন্য চিন্তা নেই, শুধু শিব শিব আর শিব।
একদিন দেবর্ষি নারদ এসে পার্বতীকে বললেন, শিব কেবলমাত্র তপস্যাতেই সন্তুষ্ট হন। তপস্যা বিনা ব্রহ্মা বা অন্যান্য দেবতারাও শিবের দর্শন পান না।
নারদের পরামর্শ মতো পার্বতী তপস্যা করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তিনি পিতামাতার অনুমতি নিলেন। তাঁর পিতা গিরিরাজ হিমালয় সাগ্রহে অনুমতি দিলেন। যদিও মা মেনকা মেয়েকে এমন কঠিন তপস্যা করতে দিতে রাজি ছিলেন না। কিন্তু পরে তিনিও অনুমতি দিলেন।
তপস্বিনী পার্বতী
পার্বতী বহুমূল্য বস্ত্র ও অলংকারাদি পরিত্যাগ করে মৃগচর্ম পরিধান করলেন। তারপর হিমালয়ের গৌরীশিখর নামক চূড়ায় গিয়ে কঠিন তপস্যায় বসলেন। বর্ষাকালে মাটিতে বসে, শীতকালে জলে দাঁড়িয়ে তপস্যা করতে লাগলেন পার্বতী। বন্য জন্তুরা তাঁর ক্ষতি করা দূরে থাক, কাছে ঘেঁষতেও ভয় পেতে লাগল। সকল দেবতা ও ঋষিরা একত্রিত হয়ে এই অত্যাশ্চর্য তপস্যা চাক্ষুষ করতে লাগলেন। দেবতাগণ ও ঋষিগণ শিবের কাছে প্রার্থনা জানিয়ে বললেন, ‘হে প্রভু, আপনি কি দেখতে পান না পার্বতী কি ভীষণ তপস্যায় বসেছেন? এমন কঠোর তপস্যা পূর্বে কেউ করেনি। ভবিষ্যতেও কেউ করতে পারবে না। অনুগ্রহ করে তাঁর মনস্কাম পূর্ণ করুন।’
শিব তখন এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে পার্বতীর কাছে গেলেন। বৃদ্ধ ব্রাহ্মণ দেখে পার্বতী ফলফুল দিয়ে তাঁর পূজা করলেন।
ছদ্মবেশী শিব জিজ্ঞাসা করলেন, ‘তুমি তপস্যা করছ কেন? তুমি কি চাও?’
পার্বতী বললেন, ‘আমি শিবকে আমার স্বামীরূপে পেতে চাই।’
ব্রাহ্মণবেশী শিব বললেন, ‘তুমি তো দেখি মহামুর্খ! তুমি সোনার বদলে কাঁচ আর চন্দনের বদলে কাদা চাও! গঙ্গাজল ফেলে কেউ কি কূপের জল পান করে? বিবাহ করতে হলে স্বর্গের দেবতাদের করো। ইন্দ্র তোমার উপযুক্ত স্বামী হতে পারেন। শিব আবার একটা দেবতা নাকি! তিনটে চোখ, পাঁচটা মাথা, মাথায় জটা, গায়ে ভষ্ম, গলায় সাপের মালা, সঙ্গী ভূতপ্রেত, পরনে নেই কাপড়, ট্যাঁকে নেই টাকা! থাকার মধ্যে আছে গলায় বিষ! এমনকি কে যে তার বাপ-মা তাও কেউ জানে না! থাকে গহীন বনে! আমার মতে তুমি ভুল করছ। শিবকে ভুলে যাও। নিজের জীবনখানা নষ্ট কোরো না।
ব্রাহ্মণের কথা শুনে পার্বতী রেগে উঠলেন। বললেন, ‘মুর্খ তো আপনি। আপনি শিবের সম্পর্কে কিছুই জানেন না। তিনিই তো মহাদেব। আপনার মতো শিবনিন্দুকের সেবা করলুম, ধিক আমাকে। শিবের বিরুদ্ধে আর একটি শব্দ উচ্চারণের আগেই আমি এখান থেকে চলে যেতে চাই। শিবনিন্দার একটি শব্দও শুনতে চাই নে।’
পার্বতী সেই স্থান পরিত্যাগ করতে যাবেন, এমন সময় শিব স্বমূর্তি ধরে বললেন, ‘কোথায় যাচ্ছো? আমি ভেবেছিলাম, তুমি আমারই জন্য প্রার্থনা করছিলে। এখন আমাকে ছেড়ে গেলে তো চলবে না। আমি তোমাকে ছেড়ে যেতে দেবো না। তুমি বর চাও।’
অভিভূত পার্বতী বললেন, ‘প্রভু, আমাকে বিবাহ করুন।’
শিব বললেন, ‘তথাস্তু।’
এই কথা শুনে পার্বতী ফিরে এলেন ঘরে।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়: গ্রন্থতালিকা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের (১৮৯৮-১৯৭১) রচিত গ্রন্থাবলির তালিকা এখানে দেওয়া হল। লেখকের জীবদ্দশায় প্রকাশিত মৌলিক ও সংকলন গ্রন্থের এবং মরণোত্তর প্রকাশিত মৌলিক গ্রন্থের নামই এই তালিকার অন্তর্ভুক্ত।
কাব্যগ্রন্থ
◊ ত্রিপত্র (১৯২৬)
উপন্যাস
◊ চৈতালি ঘূর্ণি (১৯৩২)
◊ পাষাণপুরী (১৯৩৩)
◊ নীলকণ্ঠ (১৯৩৩)
◊ রাইকমল (১৯৩৫)
◊ প্রেম ও প্রয়োজন (১৯৩৬)
◊ আগুন (১৯৩৮)
◊ ধাত্রীদেবতা (১৯৩৯)
◊ কালিন্দী (১৯৪০)
◊ গণদেবতা (১৯৪৩)
◊ মন্বন্তর (১৯৪৪)
◊ পঞ্চগ্রাম (১৯৪৪)
◊ কবি (১৯৪৪)
◊ সন্দীপন পাঠশালা (১৯৪৬)
◊ ঝড় ও ঝরাপাতা (১৯৪৬)
◊ অভিযান (১৯৪৬)
◊ সন্দীপন পাঠশালা (কিশোরপাঠ্য সংস্করণ) (১৯৪৮)
◊ পদচিহ্ন (১৯৫০)
◊ উত্তরায়ণ (১৯৫০)
◊ হাঁসুলীবাঁকের উপকথা (১৯৫১)
◊ তামস তপস্যা (১৯৫২)
◊ নাগিনী কন্যার কাহিনী (১৯৫২)
◊ আরোগ্য নিকেতন (১৯৫৩)
◊ চাঁপাডাঙার বৌ (১৯৫৪)
◊ পঞ্চপুত্তলি (১৯৫৬)
◊ বিচারক (১৯৫৭)
◊ সপ্তপদী (১৯৫৮)
◊ বিপাশা (১৯৫৯)
◊ রাধা (১৯৫৯)
◊ মানুষের মন (১৯৫৯)
◊ ডাকহরকরা (১৯৫৯)
◊ মহাশ্বেতা (১৯৬১)
◊ যোগভ্রষ্ট (১৯৬১)
◊ না (১৯৬১)
◊ নাগরিক (১৯৬১)
◊ নিশিপদ্ম (১৯৬২)
◊ যতিভঙ্গ (১৯৬২)
◊ কান্না (১৯৬২)
◊ কালবৈশাখী (১৯৬৩)
◊ একটি চড়ুইপাখি ও কালো মেয়ে (১৯৬৩)
◊ জঙ্গলগড় (১৯৬৪)
◊ মঞ্জরী অপেরা (১৯৬৪)
◊ সংকেত (১৯৬৪)
◊ ভুবনপুরের হাট (১৯৬৪)
◊ বসন্তরাগ (১৯৬৪)
◊ স্বর্গমর্ত্য (১৯৬৫)
◊ বিচিত্রা (১৯৬৫)
◊ গন্না বেগম (১৯৬৫)
◊ অরণ্যবহ্নি (১৯৬৬)
◊ হীরাপান্না (১৯৬৬)
◊ মহানগরী (১৯৬৬)
◊ গুরুদক্ষিণা (১৯৬৬)
◊ শুকসারী কথা (১৯৬৭)
◊ শক্করবাঈ (১৯৬৭)
◊ মণিবৌদি (১৯৬৯)
◊ ছায়াপথ (১৯৬৯)
◊ কালরাত্রি (১৯৭০)
◊ রূপসী বিহঙ্গিনী (১৯৭০)
◊ অভিনেত্রী (১৯৭০)
◊ ফরিয়াদ (১৯৭১)
◊ শতাব্দীর মৃত্যু (১৯৭১)
◊ কিষ্কিন্ধ্যা কাণ্ড (কিশোর উপন্যাস) (১৯৭২)
ছোটোগল্প-সংকলন
◊ ছলনাময়ী (১৯৩৭)
◊ জলসাঘর (১৯৩৮)
◊ রসকলি (১৯৩৯)
◊ তিন শূন্য (১৯৪২)
◊ প্রতিধ্বনি (১৯৪৩)
◊ বেদেনী (১৯৪৩)
◊ দিল্লী কা লাড্ডু (১৯৪৩)
◊ যাদুকরী (১৯৪৪)
◊ স্থলপদ্ম (১৯৪৪)
◊ তেরশো পঞ্চাশ (১৯৪৪)
◊ প্রসাদমালা (১৯৪৫)
◊ হারানো সুর (১৯৪৫)
◊ ইমারত (১৯৪৭)
◊ রামধনু (১৯৪৭)
◊ শ্রীপঞ্চমী
◊ কামধেনু (১৯৪৯)
◊ মাটি (১৯৫০)
◊ শিলাস্থান (১৯৫২)
◊ বিস্ফোরণ (১৯৫৫)
◊ কালান্তর (১৯৫৬)
◊ বিষপাথর (১৯৫৭)
◊ রবিবারের আসর (১৯৫৯)
◊ পৌষলক্ষ্মী (১৯৬১)
◊ আলোকাভিসার
◊ চিরন্তনী (১৯৬২)
◊ অ্যাক্সিডেন্ট (১৯৬২)
◊ তমসা (১৯৬৩)
◊ আয়না (১৯৬৩)
◊ চিন্ময়ী (১৯৬৪)
◊ একটি প্রেমের গল্প (১৯৬৫)
◊ তপোভঙ্গ
◊ দীপার প্রেম (১৯৬৬)
◊ নারী রহস্যময়ী (১৯৬৭)
◊ পঞ্চকন্যা (১৯৬৭)
◊ শিবানীর অদৃষ্ট (১৯৬৭)
◊ গোবিন সিংয়ের ঘোড়া (১৯৬৮)
◊ জয়া (১৯৬৮)
◊ এক পশলা বৃষ্টি (১৯৬৯)
◊ মিছিল (১৯৬৯)
◊ উনিশশো একাত্তর (১৯৭১)
নাটক
◊ কালিন্দী (১৯৪২)
◊ দুইপুরুষ (১৯৪৩)
◊ পথের ডাক (১৯৪৩)
◊ বিংশ শতাব্দী (১৯৪৫)
◊ দ্বীপান্তর (১৯৪৫)
◊ যুগবিপ্লব (১৯৫১)
◊ কবি (১৯৫৭)
◊ কালরাত্রি (১৯৫৭)
◊ সংঘাত (১৯৬২)
◊ আরোগ্য নিকেতন (১৯৬৮)
প্রহসন
◊ চকমকি (১৯৪৫)
প্রবন্ধ-সংকলন
◊ সাহিত্যের সত্য (১৯৬১)
◊ ভারতবর্ষ ও চীন (১৯৬৩)
◊ রবীন্দ্রনাথ ও বাংলার পল্লী (১৯৭১)
স্মৃতিকথা
◊ আমার কালের কথা (১৯৫১)
◊ বিচিত্র স্মৃতিকাহিনী (১৯৫৩)
◊ আমার সাহিত্য জীবন, প্রথম খণ্ড (১৯৫৩)
◊ কৈশোরস্মৃতি (১৯৫৬)
◊ আমার সাহিত্য জীবন, দ্বিতীয় খণ্ড (১৯৬২)
ভ্রমণসাহিত্য
◊ মস্কোতে কয়েক দিন (১৯৫৯)
রচনা-সংকলন
◊ তারাশঙ্করের শ্রেষ্ঠ গল্প (১৯৪৭)
◊ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প (১৯৫০)
◊ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রিয় গল্প (১৯৫৩)
◊ স্বনির্বাচিত গল্প (১৯৫৪)
◊ গল্প-সঞ্চয়ন (১৯৫৫)
◊ ছোটদের শ্রেষ্ঠ গল্প (১৯৫৬)
◊ রচনাসমগ্র – প্রথম খণ্ড (১৯৫৯)
◊ প্রেমের গল্প (১৯৬১)
◊ ছোটদের ভালো ভালো গল্প (১৯৬২)
◊ গল্প-পঞ্চাশৎ (১৯৬৩)
◊ কিশোর সঞ্চয়ন (১৯৬৬)
◊ ছোটদের শ্রেষ্ঠ গল্প (১৯৬৯)
সূত্র: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, সাহিত্য অকাদেমি, নতুন দিল্লি।
সংক্ষিপ্ত শিবপুরাণ :: পর্ব ২
তারকাসুরের বরলাভ
তার নামে এক অসুর ছিল। তার পুত্রের নাম ছিল তারক।
তারক দেবতাদের পরাজিত করতে চাইল। তাই সে মধুবন নামে এক স্থানে গিয়ে ভীষণ তপস্যা শুরু করে দিল। সূর্যের দিকে তাকিয়ে উর্ধ্ববাহু হয়ে এক পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে একশো বছর তপস্যা করল তারক। এই একশো বছর সে শুধু জল ছাড়া আর কিছুই খেল না। তারপর একশো বছর জল ত্যাগ করে শুধুমাত্র বায়ু ভক্ষণ করে তপস্যা করল। একশো বছর তপস্যা করল জলের তলায়, একশো বছর মাটিতে, আর একশো বছর আগুনের মধ্যে। তারপর একশো বছর সে হাতে ভর দিয়ে উলটো হয়ে তপস্যা করল। পরের একশো বছর তপস্যা করল গাছের ডালে উলটো হয়ে ঝুলে।
এই কঠোর তপস্যায় ব্রহ্মা খুশি হলেন। তিনি তারকাসুরের সামনে আবির্ভূত হয়ে বললেন, ‘বৎস, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। তুমি কী বর চাও, বলো।’
তারকাসুর উত্তরে বলল, ‘আপনি যদি সত্যই সন্তুষ্ট হয়ে থাকেন, তবে আমাকে দু-টি বর দিন। প্রথম বরটি হল, আপনার সৃষ্ট কোনো প্রাণীই আমার মতো শক্তিশালী হবে না। দ্বিতীয় বরটি হল, একমাত্র শিবের পুত্রই আমাকে বধ করার ক্ষমতা রাখবেন, আর কেউ নয়।’
সেই সময় শিবের কোনো পুত্র ছিল না। সতী দেহত্যাগ করেছিলেন। যদিও তিনি পার্বতী-রূপে জন্মগ্রহণ করেছিলেন, তবু তখনও তাঁর সঙ্গে শিবের বিবাহ হয়নি।
ব্রহ্মা তারকাসুরকে তার কাঙ্ক্ষিত দু-টি বরই দিয়ে দিলেন। তারকাসুর শোনিতপুর নামে এক শহরে গিয়ে বসবাস করতে থাকে। দৈত্যরা তাকে রাজা বলে মেনে নেয়। ব্রহ্মার বরে বলীয়ান হয়ে তারকাসুর দেবতাদের পরাজিত করে। সে দেবতাদের থেকে স্বর্গ থেকে কেড়ে নিল। শুধু তাই নয়, দেবতাদের সর্বস্ব কেড়ে নিয়ে তাঁদের ভৃত্যের কাজে নিয়োগ করল।
হতাশ দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে এর প্রতিকার প্রার্থনা করেন। ব্রহ্মা বললেন, ‘আমার বরে তারকাসুর এমন বলীয়ান। তাকে নিরস্ত করার ক্ষমতা তাই আমার নেই। তাছাড়া, আমার বর অনুযায়ী, একমাত্র শিবের পুত্রই তারকাসুরকে বধ করতে সক্ষম। শিব বর্তমানে হিমালয়ে তপস্যা করছেন। পার্বতীও এখন হিমালয়ে। আপনারা কিছু করে উভয়ের মধ্যে প্রেমের সঞ্চার ঘটান। তাঁদের বিবাহ দিতে পারলেই শিবের পুত্রের জন্ম সম্ভব হবে।’
মদনভষ্ম
দেবতারা ব্রহ্মার উপদেশ মতো কাজ করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু শিব ও পার্বতীর হৃদয়ে পরস্পরের প্রতি প্রেমের সঞ্চার কিভাবে ঘটানো যায়? দেবরাজ ইন্দ্র তখন ডেকে পাঠালেন প্রেমের দেবতা কন্দর্প বা মদনকে। ইন্দ্র বললেন, ‘হিমালয়ে তপস্যা করছেন শিব। হিমালয়েই আছেন পার্বতী। যে করেই হোক, উভয়ের হৃদয়ে পরস্পরের প্রতি অনুরাগের সঞ্চার করো। এ কাজ তোমাকে করতেই হবে। অন্য কোনো উপায় নেই।’
শিব যেখানে তপস্যা করছিলেন সেখানে গেলেন মদন। প্রেমের দেবতা সেখানে পদার্পণ করা মাত্র চারিদিকে বসন্তের সমাগম ঘটল। ফুল ফুটল। ভ্রমর গুঞ্জন করতে লাগল। কোকিলের গান শুরু হল। বনে মলয় বাতাস বইতে লাগল। শিবের ধ্যানে পড়ল বাধা।
এমন সময় সেখানে পার্বতী উপস্থিত হলেন। পার্বতীর রূপ দেখে শিব কাতর হলেন। পার্বতীও শিবকে দেখে আকৃষ্ট হলেন।
কিন্তু শিব শিবই। তিনি বুঝতে পারলেন, কোথাও একটা গোলমাল আছে। তাঁর ধ্যানভঙ্গ কিভাবে সম্ভব? বসন্তকাল না হওয়া সত্ত্বেও বসন্তের আবির্ভাব হল কিভাবে? শিব চারদিকে চেয়ে দেখলেন। তাঁর চোখ পড়ল লুকিয়ে থাকা মদনের উপর। তিনি বুঝতে পারলেন, মদনই এসবের জন্য দায়ী।
মদনভষ্ম
ক্রোধে শিবের তৃতীয় নয়ন জ্বলে উঠল। সেই নয়নের আগুনে ভষ্ম হয়ে গেলেন মদন।
মদনের পত্নীর নাম ছিল রতি। স্বামীকে ভষ্ম হয়ে যেতে দেখে তিনি শোকার্ত হয়ে ছুটে এলেন শিবের কাছে। বললেন, তাঁর স্বামীর কোনো দোষ ছিল না। তারকাসুর সমস্যার সমাধানের জন্য দেবরাজের আদেশে তিনি শিবের ধ্যান ভঙ্গ করতে এসেছিলেন।
শিব বললেন, ‘যা হওয়ার তা হয়ে গেছে। মদন দ্বারকা নগরে কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন হয়ে জন্ম নেবেন। তখনই রতির সঙ্গে তাঁর পুনর্মিলন হবে। কিন্তু ততদিন রতিকে অপেক্ষা করতে হবে।’
এই বলে শিব পুনরায় ধ্যানমগ্ন হলেন। দেবতাদের উদ্দেশ্য সিদ্ধ হল না। শিব ও পার্বতীর বিবাহের কোনো আশু সম্ভাবনা কেউ দেখতে পেলেন না।
(ক্রমশ)
সংক্ষিপ্ত শিবপুরাণ :: পর্ব ১
শিব
নৈমিষারণ্যে যে ঋষিরা বাস করতেন, তাঁরা একদিন রোমহর্ষণের কাছে এসে বললেন, ‘হে রোমহর্ষণ, আপনি ঈশ্বরের আশীর্বাদধন্য। আপনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন। কিন্তু আমাদের জ্ঞানতৃষ্ণা এখনও পরিতৃপ্ত হয়নি। আপনি পরম সৌভাগ্যবান যে মহর্ষি বেদব্যাসের নিকট অধ্যয়নের সুযোগ পেয়েছেন। অতীত, বর্তমান ও ভবিষ্যতের কিছুই আপনার অগোচর নয়। আমাদের শিবের কথা বলুন। আমরা শিবের সম্পর্কে বিশেষ জানি না।
রোমহর্ষণ উত্তরে বললেন, ‘আপনাদের জ্ঞানতৃষ্ণা নিবৃত্তিতে আমি যথাসাধ্য চেষ্টা করব। বহু বছর আগে দেবর্ষি নারদ তাঁর পিতা ব্রহ্মার নিকট শিবের কথা জানতে চেয়েছিলেন। সেই কথাই আপনাদের বলছি, শুনুন।’
ব্রহ্মার উপাখ্যান
সৃষ্টির আদিতে ব্রহ্মাণ্ডে কিছুই ছিল না। ব্রহ্মাণ্ডেরই অস্তিত্ব ছিল না। ছিলেন শুধু ব্রহ্ম। তিনি সর্বত্র পরিব্যাপ্ত ছিলেন। এই ব্রহ্ম তপ্তও ছিলেন না, শীতলও ছিলেন না। তিনি স্থূল বা সূক্ষ্ম কিছুই ছিলেন না। তাঁর আদি ও অন্তও ছিল না।
ব্রহ্মার জন্ম
চারিদিকে শুধুই জল ছিল। সেই জলের উপর ভগবান বিষ্ণু তাঁর অনন্তশয্যায় যোগনিদ্রায় শায়িত ছিলেন। বিষ্ণু যখন নিদ্রিত, তখন তাঁর নাভি থেকে একটি পদ্মের উদ্ভব হল। এই পদ্মটি ছিল বহুদলবিশিষ্ট এবং সহস্র সূর্যের প্রভাযুক্ত। এই পদ্মের কোষ থেকেই ব্রহ্মার জন্ম হল। ব্রহ্মা ভাবতে লাগলেন, এই পদ্ম ছাড়া আর কোথাও তো কিছুই নেই। আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি কীই বা করব? আমি কার পুত্র? কে আমাকে সৃষ্টি করল?
ব্রহ্মা ভাবলেন, পদ্মটি খুঁজে দেখলে তিনি হয়তো তাঁর প্রশ্নের উত্তর পাবেন। তিনি পদ্মের উৎসটির সন্ধান করার সিদ্ধান্ত করলেন। তিনি পদ্মের মৃণাল ধরে নেমে এলেন এবং একশো বছর ধরে এদিক ওদিক ঘুরলেন। কিন্তু পদ্মের উৎসস্থলটি তিনি খুঁজে পেলেন না। তখন তিনি ভাবলেন, যে কোষে তাঁর জন্ম সেই কোষেই ফিরে যাবেন। কিন্তু আরও একশো বছর ঘোরাঘুরি করেও সেই কোষটি তিনি খুঁজে পেলেন না। শেষে হতাশ হয়ে খোঁজাখুঁজি ছেড়ে দিয়ে বসে পড়লেন।
এমন সময় হঠাৎ দৈববাণী হল, ‘ব্রহ্মা, তুমি তপস্যা করো।’
দৈববাণী শুনে ব্রহ্মা বারো বছর তপস্যা করলেন। বারো বছর পর শঙ্খচক্রগদাপদ্ম-ধারী চতুর্ভূজ বিষ্ণু ব্রহ্মার সম্মুখে আবির্ভূত হলেন। ব্রহ্মা তাঁকে চিনতেন না। তিনি জিজ্ঞাসা করলেন, ‘আপনি কে?’ বিষ্ণু সরাসরি উত্তর না দিয়ে বললেন, ‘পুত্র, ভগবান বিষ্ণু তোমায় সৃষ্টি করেছেন।’
ব্রহ্মা রেগে বললেন, ‘আপনি আমায় পুত্র সম্বোধন করার কে?’
বিষ্ণু বললেন, ‘আমাকে চিনতে পারছো না? আমি বিষ্ণু। আমারই শরীর থেকে তোমার জন্ম।’ কিন্তু ব্রহ্মা তাঁর উত্তরে সন্তুষ্ট হলেন না। তিনি বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে গেলেন।
শিবলিঙ্গের উপাখ্যান
ব্রহ্মা ও বিষ্ণু যখন যুদ্ধ করছেন এমন সময় একটি জ্যোতির্ময় লিঙ্গের আবির্ভাব হল। সেই লিঙ্গের আদি বা অন্ত ছিল না।
বিষ্ণু বললেন, ‘হে ব্রহ্মা, যুদ্ধ থামাও। দ্যাখো, একটি তৃতীয় বস্তুর আবির্ভাব ঘটেছে। এই লিঙ্গটি কী? কোথা থেকেই বা এল? এসো, এর আদি ও অন্ত অনুসন্ধান করে দেখি। তুমি রাজহংসের রূপ ধারণ করে উপরে উঠে যাও। আমি বরাহের রূপ ধারণ করে নিচের দিকে যাচ্ছি।’
এই প্রস্তাবে ব্রহ্মা রাজি হলেন। তিনি শ্বেত রাজহংসের রূপ ধরে উপরে উড়ে গেলেন। বিষ্ণু শ্বেতবরাহের রূপ ধরে নিচে নেমে গেলেন। এক হাজার বছর ধরে তাঁরা সেই লিঙ্গের উৎস খুঁজে ফিরলেন, কিন্তু পেলেন না। তখন তাঁরা যেখানে ছিলেন সেখানে ফিরে এসে প্রার্থনা শুরু করলেন। একশো বছর প্রার্থনার পর একটি ওঁ-কার ধ্বনি তাঁদের শ্রুতিগোচর হল এবং এক পঞ্চানন দশভুজ দেবতার আবির্ভাব ঘটল তাঁদের সম্মুখে। ইনিই মহাদেব শিব।
বিষ্ণু বললেন, ‘ব্রহ্মা আর আমি যুদ্ধ করে ভালোই করেছি। সেই জন্যই তো আপনি আবির্ভূত হলেন।’
পঞ্চানন দশভুজ শিব
শিব উত্তরে বললেন, ‘আমরা একই সত্ত্বার তিনটি অংশ। আমরা ত্রিধা বিভক্ত। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু রক্ষাকর্তা ও আমি ধ্বংসকর্তা। আমার শরীর থেকে রুদ্র নামে আর এক সত্ত্বার জন্ম হয়েছে। যদিও রুদ্র আর আমি একই সত্ত্বা। ব্রহ্মা, আপনি এবার সৃষ্টিকর্ম শুরু করুন।’ এই বলে শিব অদৃশ্য হলেন। ব্রহ্মা ও বিষ্ণু তাঁদের রাজহংস ও বরাহের রূপ পরিত্যাগ করলেন।
সৃষ্টিকথা
ব্রহ্মা বসলেন ধ্যানে। তাঁর ধ্যানের বলে একাধিক ঋষির জন্ম হল। তাঁদের মধ্যে ছিলেন কর্দম, দক্ষ ও মারিচী। মারিচীর পুত্র ছিলেন কশ্যপ। দক্ষের ষাট কন্যা ছিল। তাঁদের মধ্যে তেরোজনের বিবাহ হয় কশ্যপের সঙ্গে। কশ্যপ ও এই কন্যাগণের সন্তানেরা হলেন আদিত্য (দেবতা), দৈত্য, দানব, বৃক্ষ, পাখি, সর্প, পর্বত ও সরীসৃপ। এইভাবে জগৎ জনাকীর্ণ হল।
শিবের দেহসঞ্জাত সত্ত্বা রুদ্রের কথা আগেই বলেছি। রুদ্র কৈলাস পর্বতে বাস করতেন। তিনি দক্ষের কন্যা সতীকে বিবাহ করেন।
সতীর দেহত্যাগ
কিন্তু দক্ষ ও রুদ্র পরস্পর পরস্পরকে পছন্দ করতেন না। দক্ষ এক যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে তিনি জামাই রুদ্রকে আমন্ত্রণ জানাননি। সতীকেও আমন্ত্রণ জানালেন না। যদিও সতী বিনা আমন্ত্রণেই চলে এলেন। সেজন্য দক্ষ তাঁকে খুবই অপমান করলেন। অপমানিতা হয়ে সতী দেহত্যাগ করলেন। এতে ক্রুদ্ধ হয়ে রুদ্র তাঁর সহচরদের পাঠালেন যজ্ঞ পণ্ড করার জন্য। রুদ্রের অনুচররা গিয়ে যজ্ঞক্ষেত্র লণ্ডভণ্ড করল এবং যজ্ঞে অংশগ্রহণকারী সকল দেবতাকে হত্যা করল।
পরে শান্ত হয়ে রুদ্র সকল দেবতার প্রাণ ফিরিয়ে দিলেন। যজ্ঞ সম্পূর্ণ হল। সতী হিমালয় ও তাঁর স্ত্রী মেনকার কন্যারূপে জন্ম নিলেন। তাঁর নাম হল পার্বতী।
(ক্রমশ)
প্রবাল দ্বীপ :: রবার্ট মাইকেল ব্যালেন্টাইন : অর্ণব দত্ত অনূদিত :: ৩
এই উপন্যাসটির অনুবাদ-স্বত্ব অনুবাদক কর্তৃক সংরক্ষিত। অনুবাদকের অনুমতি ও নাম-উল্লেখ ছাড়া তা কোনো উপায়ে অন্যত্র প্রকাশ নিষিদ্ধ।
প্রবাল দ্বীপ : প্রশান্ত মহাসাগরের গল্প
রবার্ট মাইকেল ব্যালেন্টাইন
অনুবাদ।। অর্ণব দত্ত
তৃতীয় অধ্যায়।
প্রবাল দ্বীপ—তীরে পৌঁছোনোর পর আমাদের অনুসন্ধান ও তার ফল—আমরা সিদ্ধান্ত করলুম যে দ্বীপটি জনহীন
অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান ফেরার সময়টায় যে অদ্ভুত একটা রোমাঞ্চকর অনুভূতি হয়েছিল, সেটা লিখে বর্ণনা করা যাবে না। কেমন একটা স্বপ্নালু, হতচকিত চৈতন্যের ভাব; আধো-ঘুমন্ত আধো-জাগরিত অবস্থা; সেই সঙ্গে কেমন একটা উদ্বেগের ভাবও ছিল, যদিও সেটা নিতান্ত খারাপ বোধ হচ্ছিল না। আস্তে আস্তে আমার জ্ঞান ফিরে এল। পিটারকিনের গলা শুনলুম। সে শুধোচ্ছিল, এখন একটু ভাল লাগছে কিনা। আমার মনে হচ্ছিল, আমি যেন বেশি ঘুমিয়ে ফেলেছি, তাই শাস্তি দিয়ে এখুনি আমাকে তুলে দেওয়া হবে মাস্তুলের চুড়োয়। তড়াক করে উঠতে যাব, কিন্তু তার আগেই চিন্তাটা যেন মাথা থেকে দূর হয়ে গেল। মনে হল, আমি যেন অসুস্থ। সেই মুহুর্তে একটা মিষ্টি হাওয়া আমার গালে এসে ঠেকল। মনে হল যেন আমি আমার বাড়িতে। বাবার কটেজের বাগানে সুন্দর সুন্দর ফুল আর মায়ের নিজের হাতে তৈরি করা সুগন্ধী হানি-সাকল লতার মাঝে শুয়ে আছি। কিন্তু ঢেউয়ের গর্জন সেই সব সুন্দর চিন্তাগুলিকে খেদিয়ে দিল। সমুদ্রে ফিরে গেলুম। সেই ডলফিন আর উড়ুক্কু মাছ দেখা, ঝোড়ো কেপ হর্ন পেরিয়ে আসা জাহাজ। আস্তে আস্তে ঢেউয়ের গর্জন জোরালো আর স্পষ্টতর হয়ে উঠল। মনে হল, নিজের দেশ থেকে বহু বহু দূরে কোথায় আমার জাহাজ ভেঙে পড়েছে। ধীরে ধীরে চোখ খুললুম। দেখলুম আমার সঙ্গী জ্যাক-দাদা ভারি উদ্বিগ্ন হয়ে আমার মুখের দিকে চেয়ে রয়েছে।
জ্যাক-দাদা আস্তে আস্তে জিজ্ঞাসা করল, “কথা বল্‌, ভাই রালফ, এখন একটু ভালো লাগছে?”
আমি হেসে চোখে মেলে চাইলুম। বললুম, “ভালো। কেন, জ্যাক-দাদা? আমি তো ভালোই আছি।”
পিটারকিন চোখে জল নিয়ে হেসে বলল, “তাহলে ওরকম ভাবখানা করেছিলে কেন? আমরা কী ভয় পেয়ে গেছিলুম!” বেচারি ভেবেছিল, আমি বুঝি মরতে বসেছি।
তারপর আধ-বসা হয়ে উঠে বসলুম। কপালে হাত দিতেই বুঝলুম অনেকটা কেটেছে। বেশ অনেকটা রক্ত বেরিয়েছে।
জ্যাক-দাদা আমাকে শুইয়ে দিয়ে বলল, “আরে আরে, করিস্‌ কি রালফ, শুয়ে পড়্‌, সোনা, তুই এখনও পুরো সেরে উঠিসনি। নে, এই জলে গলাটা ভিজিয়ে নে। বেশ ঠান্ডা আর স্বচ্ছ জল। কাছেই একটা ঝোরা থেকে পেলুম।” আমি একটা কথা বলতে যাচ্ছিলুম। কিন্তু জ্যাক-দাদা আমাকে চুপ করিয়ে দিল। বলল, “সব বলব। কিন্তু পুরো সেরে না উঠে তুই একটা কথাও বলবি না।”
এতক্ষণে পিটারকিনের দুশ্চিন্তা দূর হল। সে উঠে গিয়ে আমার গায়ে যাতে ঠান্ডা হাওয়া না লাগে সেজন্য চারদিকে ভাঙা ডালপালার ছাউনি খাড়া করতে লাগল। যদিও তার দরকার ছিল না। আমার পাশে পাথরের চাঁইগুলোই হাওয়া আটকানোর ক্ষেত্রে যথেষ্ট ছিল। পিটারকিন বলল, “ওকে চুপ করে থাকতে দিও না, জ্যাক-দাদা। ওকে কথা বলতে দাও। ঘণ্টার পর ঘণ্টা তো মিশরের মমির মতো থম মেরে সাদা শক্ত হয়ে পড়ে ছিল। এখন ওর গলাটা শুনেও ভালো লাগছে। এরকম ছেলে দেখিনি, রাফল-দাদা। সব সময় দুষ্টুমি! আমার গলা টিপে মারতে গিয়েছিলে! তুমি সত্যিই খুব খুব দুষ্টু!”
পিটারকিন বকর-বকর করতে লাগল। আমিও একটু চাঙ্গা বোধ করলুম। আস্তে আস্তে আমার অবস্থাটা বুঝতে পারলুম। “আমি তোর গলা টিপে মারতে গিয়েছিলাম মানে?” আমি পিটারকিনকে জিজ্ঞাসা করলাম।
“মানে? ইংরিজি বোঝো না? নাকি ফরাসি করে বললে ভালো বুঝবে? মনে নেই—”
তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললুম, “না, আমার কিচ্ছু মনে নেই। সেই যে আমরা জলে পড়ে গেলুম, তারপর আর কিছুই মনে নেই।”
জ্যাক-দাদা ভারি উদ্বিগ্ন হয়ে আমার মুখের দিকে চেয়ে রয়েছে।
জ্যাক-দাদা বললে, “পিটারকিন, তুই থামবি! আজেবাজে বকে তুই রালফকে উত্তেজিত করে তুলছিস্‌। আমি সব বলছি। তোর মনে আছে, জাহাজডুবির পর আমরা তিন জন জাহাজের আগাটা ধরে সমুদ্রে ভাসছিলাম। এমন সময় আমি দেখলাম, একটা দাঁড় এসে তোর মাথায় আঘাত করল। তোর ভুরুর কাছটা কেটে গেল। তোর তখন ঠিক হুঁশ ছিল না। তাই বোধহয় পিটারকিনের গলাটা জাপটে ধরে ছিলি, যদিও কি করছিলি সে সম্পর্কে তোর ঠিক ধারণা ছিল না। এই অবস্থাতে তুই প্রাণ বাঁচানোর জন্য একটা টেলিস্কোপ ধরলি আর সেটা পুরে দিলি পিটারকিনের মুখে—”
পিটারকিন মাঝপথে বাধা দিয়ে বলল, “আমার মুখে পুরে দিল মানে! বলো, আমার গলার মধ্যে ঠেসে দিল। এখনও আমার গলার ভিতরে একটা স্পষ্ট পিতলের চাকতির দাগ রয়ে গেছে!”
জ্যাক-দাদা বলল, “আচ্ছা আচ্ছা, তা-ই। তারপর রালফ, তুই তো ওকে ধরে রইলি। আমার ভয় হল ওর দমটা না বন্ধ হয়ে যায়। কিন্তু দেখলাম ও দাঁড়টা খুব ভালোভাবে ধরে আছে। তাই আমি একটু কসরত করে তোদের তীরের দিকে ঠেলতে ঠেলতে নিয়ে এলুম। কপাল ভাল যে, বিশেষ ঝক্কি ছাড়াই আমরা পৌঁছে গেলুম। প্রবালপ্রাচীরের ভিতরের জল আসলে খুব শান্ত ছিল।”
আমি উদ্বেগভরে জিজ্ঞাসা করলাম, “কিন্তু ক্যাপ্টেন আর মাল্লাদের কী হল?”
জ্যাক-দাদা মাথা নাড়ল।
“তবে কি ওরা হারিয়ে গেছে?”
“না, আশা করি ওরা হারায়নি। তবে আমার মনে হয় না ওদের বাঁচার আশা আছে। আমরা এই যে দ্বীপটায় এসে পড়েছি, এরই লেজের কাছটায় ধাক্কা খেয়েছে জাহাজটা। সমুদ্রে নৌকা নামানো হয়েছিল। সেটা না উল্টোলেও তাতে অনেকটা জল ঢুকে গিয়েছিল। সবাই ওটাতেই উঠেছিল। কিন্তু ওরা দাঁড় ফেলবার আগেই ঝোড়ো হাওয়া তাদের দ্বীপ থেকে উল্টোদিকে নিয়ে চলে গেল। আমি তীরে নামার পর ওদের এদিকে আসার চেষ্টা করতে দেখেছিলুম, কিন্তু আটটা দাঁড়ের মধ্যে তখন মাত্র এক জোড়াই টিকে ছিল। আর সেটাও যথেষ্ট ছিল না। হাওয়া তাদের তীর থেকে দূরে নিয়ে চলল। তারপর ওরা পালের মতো একটা কিছু টাঙাবার চেষ্টা করল। মনে হল জিনিসটা কম্বল। তবে নৌকাটার পক্ষে ওটা খুব ছোটো। আধ ঘণ্টা পরে তারা দৃষ্টির আড়ালে চলে গেল।”
আমার খুব দুঃখ হল শুনে। নিচু গলায় বলে উঠলাম, “আহা বেচারারা!”
জ্যাক-দাদা একটু খুশি গলায় বলল, “কিন্তু ওদের কথা যত ভাবছি, ততই আশা দেখতে পাচ্ছি। দ্যাখ্‌ রালফ, আমি দক্ষিণ সমুদ্র দ্বীপপুঞ্জ সম্পর্কে অনেক পড়াশোনা করেছি। আমি জানি, এখানে সমুদ্রের বুকে হাজার হাজার দ্বীপ ছড়িয়ে আছে। আমার মনে হয়, ওরাও এইরকমই কোনো দ্বীপে গিয়ে পড়েছে।”
পিটারকিন আগ্রহভরে বলে উঠল, “আমি নিশ্চিত তা-ই হয়েছে। কিন্তু জ্যাক-দাদা, ভাঙা জাহাজটার কি হল? আমি যখন রালফ-দাদার দেখভাল করছিলুম, তখন দেখলুম তুমি পাথর বেয়ে উঠছ। কি দেখলে? জাহাজটা কি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে?”
জ্যাক-দাদা উত্তর দিলে, “না, ভেঙে টুকরো টুকরো হয়নি বটে, তবে ডুবে গেছে। বললাম না, জাহাজটা এই দ্বীপের লেজের দিকটায় ধাক্কা খেয়েছিল। তাতে ওটা ফুটো হয়ে গিয়েছিল। তারপর ঢেউ এসে ওটাকে বাতাসের দিকে খানিকটা নিয়ে গেল। নৌকার বেচারিরা জাহাজটায় ফেরার খুব চেষ্টা করছিল। কিন্তু ওরা জাহাজে পৌঁছানোর আগেই জাহাজটা ডুবে গেল। জাহাজটা পুরোপুরি ডুবে যাওয়ার পরই দেখতে পেলুম ওরা দ্বীপে পৌঁছানোর চেষ্টা করছে।”
জ্যাক-দাদার কথা শেষ হলে পরে অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। আমার মনে কোনো সন্দেহ ছিল না যে, প্রত্যেকের মনের মধ্যে তখন অত্যাশ্চর্য এক ভাবনা পাক খাচ্ছে। আমার নিজের চিন্তাগুলি যে খুব যথার্থ ছিল তা বলতে পারি না। আমি জানতুম যে, আমরা এখন একটা দ্বীপে। জ্যাক-দাদা তাই বলেছিল। সেই দ্বীপে জনমানব আছে কিনা জানতুম না। থাকলে ভয়ের ব্যাপার ছিল। দক্ষিণ সমুদ্র দ্বীপপুঞ্জের লোকেদের কথা যা শুনেছি, তাতে তারা আমাদের জ্যান্ত রোস্ট করে খেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আবার দ্বীপটা জনমানবহীন হলেও আমাদের কপালে অনাহারে মৃত্যু লেখা আছে। আমি ভাবলুম, “আহা, জাহাজটা যদি শুধু পাথরে ধাক্কাই খেত, তাহলে আমাদের কিছু সুবিধে হত, অন্তত জাহাজ থেকে কিছু রসদ জোগাড় করে আনতে পারতুম। একটা মাথা গোঁজার ছাউনি তৈরির যন্ত্রপাতিটাতি, কিন্তু কী আর করা যাবে—হায়! হায়! আমরা হারিয়েই গেছি!” চরম হতাশার মধ্যে শেষ কথাটুকু জোরেই উচ্চারণ করে ফেললুম।
জ্যাক-দাদার মুখে একটা আন্তরিক হাসি দেখলাম। সে উচ্ছ্বসিত হয়ে বলল, “হারিয়ে গেছি! রালফ? না, বল্, বেঁচে গেছি। তুই ভুল পথে চিন্তা করছিস্, তাই ভুল সিদ্ধান্ত নিচ্ছিস্।”
পিটারকিন বলল, “আমি কি সিদ্ধান্ত করেছি, শুনবে? আমি ঠিক করে ফেলেছি যে এটাই আমাদের রাজধানী,—প্রথম শ্রেণির,— এর চেয়ে ভালো আর কিছুই হয় না। তিন জন প্রাণোচ্ছ্বল তরুণের আর কী চাই! এই দ্বীপটা পুরো আমাদের। আমরা রাজার নামে এই দ্বীপটার দখল নেবো। আমরা গিয়ে এর কালো অধিবাসীদের সেবা নেবো। স্বাভাবিকভাবেই আমরাই সব গুরু বিষয়গুলো দেখাশোনা করব। যেমন সাদা মানুষেরা বর্বরের দেশে গিয়ে করে থাকে। জ্যাক-দাদা, তুমি হলে রাজা। রালফ-দাদা প্রধানমন্ত্রী হবে। আর আমি হব—”
জ্যাক-দাদা মাঝপথে বলে দিল, “রাজসভার ভাঁড়!”
পিটারকিন বললে, “না, আমার কোনো উপাধি থাকবে না। আমি শুধু সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদ নেবো। আসলে কি জানো তো, জ্যাক-দাদা। আমার কোনো কাজ না করেই প্রচুর মাইনে নিতে খুব ভাল লাগে।”
“কিন্তু এখানে কোনো মানুষ না থাকলে কী করবি?”
“তাহলে একটা সুন্দর বাড়ি বানাবো। তার চারপাশে একটা সুন্দর বাগান করব। সেখানে সুন্দর সুন্দর সব বিষুবীয় ফুল ফুটবে। আমরা জমি চাষ করব, বীজ পুঁতবো, ফসল ফলাবো, খাবো, ঘুমাবো আর সুখে থাকব।”
পিটারকিন সব-কিছু নিয়ে রসিকতা শুরু করলে, জ্যাক-দাদা গম্ভীর হয়ে বলল, “হাসির কথা নয়! আমাদের অবস্থা সুবিধের নয়! এখানে মানুষ না থাকলে, আমাদের বুনো জন্তুদের মতো বাস করতে হবে! কারণ, আমাদের কাছে একটা ছুরি পর্যন্ত নেই!”
পিটারকিন বলল, “হ্যাঁ, তা আছে।” এই বলে সে তার পকেট হাতড়ে একটা ছোটো পকেটছুরি বের করল। তার একখানা ব্লেড, সেটাও আবার ভাঙা।
জ্যাক-দাদা উঠে বসে বলল, “নেই মামার চেয়ে কানা মামা ভাল। আমরা কথা বলে সময় নষ্ট করছি। বরং কিছু কাজ করা দরকার। মনে হচ্ছে, তুই এখন হাঁটতে পারবি, রালফ। আমাদের পকেটে যা যা আছে তা বের করে ফেলি। তারপর ওই পাহাড়ের মাথায় উঠে দেখা যাবে আমরা কিরকম দ্বীপে এসে পড়েছি। কারণ, ভালো হোক বা মন্দ, এখন কিছুদিন এখানেই থাকতে হবে বলে মনে হচ্ছে।”
গোপাল ভাঁড় :: ১
কৃষ্ণনগরে ছাউনি ফেলেছেন বাংলার নবাব।
একদিন হঠাৎ একটি ষাঁড় ঢুকে পড়ল নবাবের শিবিরে। নধর ষাঁড়টিকে দেখেই নবাবের নোলা উঠল সপসপিয়ে। তৎক্ষণাৎ তাঁর আদেশে সেটিকে বন্দী করা হল। নবাবের হুকুম হল, ‘কাল এটিকে জবাই করে ভালো করে রান্না করে আমার পাতে দেবে।’
কথাটা গেল নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের কানে। শুনে তো কৃষ্ণচন্দ্রের মাথায় হাত। ও ষাঁড়টি যে তাঁর বৃষোৎসর্গের ষাঁড়। ওটি মুসলমান নবাবের পেটে গেলে যে তাঁর চোদ্দোপুরুষ নরকস্থ হবেন!
গোপাল ভাঁড় বললেন, ‘মহারাজ, চিন্তা করবেন না। আমি দেখছি, কোনো ভাবে ও ষাঁড়টিকে নবাবের খপ্পর থেকে উদ্ধার করা যায় কিনা।’
সেইদিন সন্ধ্যাবেলাই গোপাল গেলেন নবাবের সাক্ষাৎপ্রার্থী হয়ে। গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবিদুষক শুনে ভারি খুশি হয়ে নবাব তাঁকে খুব খাতির করলেন।
কথায় কথায় তাঁবুর বাইরে বাঁধা ষাঁড়টির দিকে তাকিয়ে গোপাল বললেন, ‘জাঁহাপনা, এই ষাঁড়টিকে বেঁধে রেখে আপনি যে নগরবাসীর কী উপকার করেছেন, তা আপনাকে কী বলব! ব্যাটার অত্যাচারে আমাদের তো কেষ্টনগরে টেঁকা দায় হয়েছিল!’
নবাবের কৌতুহল জাগল। তিনি জিজ্ঞাসা করলেন, ‘কেন? কেন? কী করত এই ষাঁড়টা?’
গোপাল বললেন, ‘কী আর বলব, জাঁহাপনা? ওটার জ্বালায় মাঠে বসে কারুর শান্তিতে একটু মলত্যাগ করার উপায় ছিল না। ব্যাটা লোকের মল ছাড়া কিছুই খায় না। সক্কালবেলা কেউ মাঠে বসলেই তাকে ঢুঁসিয়ে তুলে দিয়ে তার মলটা সাবাড় করে। ব্যাটাকে ছাড়বেন না, জাঁহাপনা। বেশ করে বেঁধে রাখুন। আচ্ছা আমাকে তবে হুকুম দিন।’
নবাবের কাছে বিদায় নিয়ে গোপাল পা বাড়ালেন বাড়ির পথে। আসতে আসতে শুনতে পেলেন, নবাব বলছেন, ‘এই হতচ্ছাড়া ষাঁড়টাকে এখনই শিবির থেকে বের করে দে!’
নেতাজি সুভাষ ও তাঁর আজাদ হিন্দ ফৌজ
বঙ্গভারতী নেতাজি জয়ন্তী স্মারক রচনা, ২০১২
নেতাজি সুভাষ ও তাঁর আজাদ হিন্দ ফৌজ
অর্ণব দত্ত
নেতাজি সুভাষচন্দ্র বসু
বিশ শতকের গোড়ার দিকে কোনো কোনো চরমপন্থী বিপ্লবী দেশের বাইরে গিয়ে সশস্ত্র বাহিনী গঠন করে ভারতকে ব্রিটিশদের হাত থেকে উদ্ধার করার স্বপ্ন দেখেছিলেন। তাঁদেরই একজন ছিলেন রাসবিহারী বসু। ১৯১৫ সালে রাসবিহারী চলে যান জাপানে। সেখান থেকে প্রবাসী ভারতীয়দের সংগঠিত করে ব্রিটিশদের বিরুদ্ধে একটি সশস্ত্র সামরিক বাহিনী স্থাপনের চেষ্টা চালিয়ে যেতে থাকেন। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে সেই সময় অসংখ্য ভারতীয় জওয়ান চাকরি করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণপূর্ব এশিয়ায় জাপানের সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ বাধলে এদের একটি বিরাট অংশ জাপানিদের হাতে বন্দী হন।
১৯৪২ সালের মার্চ মাসে জাপানের রাজধানী টোকিয়োতে ভারতীয়দের একটি সম্মেলনে গঠিত হয় ‘ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লিগ’ বা ‘ভারতীয় স্বাধীনতা লিগ’। ১৯৪২ সালে ব্যাংককে আরও একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনেই রাসবিহারী বসুকে লিগের সভাপতি নির্বাচিত করা হয় এবং আজাদ হিন্দ বাহিনী (ইংরেজিতে ইন্ডিয়ান ন্যাশানাল আর্মি বা আইএনএ) নামে একটি সামরিক বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। জাপানিদের হাতে যুদ্ধবন্দী ৪০,০০০ ভারতীয় সেনা নিয়ে গড়ে ওঠে আজাদ হিন্দ ফৌজ। ক্যাপ্টেন মোহন সিং ফৌজের অধিনায়ক নিযুক্ত হন। উক্ত সম্মেলনেই সুভাষচন্দ্র বসুকে আমন্ত্রণ জানানো হয় আজাদ হিন্দ ফৌজের ভার স্বহস্তে গ্রহণ করার জন্য। সুভাষচন্দ্র টোকিয়োতে এসে পৌঁছান ১৯৪৩ সালের জুন মাসে। পরের মাসে সিঙ্গাপুরে এসে ফৌজে যোগ দেন। রাসবিহারী বসু সুভাষচন্দ্রের হাতে আজাদ হিন্দ ফৌজের ভার তুলে দেন। বাহিনী সুভাষচন্দ্রকে অভিবাদন জানায় ‘নেতাজি’ নামে। সিঙ্গাপুরেই নেতাজি স্থাপন করেন আরজি-হুকুমত-এ-আজাদ হিন্দ বা অস্থায়ী আজাদ হিন্দ সরকারের। কংগ্রেসের ত্রিবর্ণরঞ্জিত পতাকা গৃহীত হয় ভারতের জাতীয় পতাকা হিসেবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জনগণমন-অধিনায়ক জয় হে’ গানটি নির্বাচিত হয় ভারতের জাতীয় সংগীত হিসেবে। নেতাজি আজাদ হিন্দ ফৌজের দুটি প্রধান কার্যালয় স্থাপন করেন – একটি রেঙ্গুনে, অপরটি সিঙ্গাপুরে। জাপান সেনাবাহিনী ব্রিটিশদের যুদ্ধে হারিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকার ব্রিটিশদের হাত থেকে কেড়ে নিয়েছিল। ১৯৪৩ সালের নভেম্বরে এই দ্বীপাঞ্চল জাপানি কর্তৃপক্ষ তুলে দেয় আজাদ হিন্দ সরকারের নামে। নেতাজি স্বয়ং আসেন আন্দামনে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করেন ‘শহীদ ও স্বরাজ দ্বীপপুঞ্জ’। এরপরই শুরু হয় আজাদ হিন্দ ফৌজের যুদ্ধাভিযান।
ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আজাদ হিন্দ বাহিনী প্রথমে তিনটি ব্রিগেড গঠন করেছিল – গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড ও নেহেরু ব্রিগেড। পরে সুভাষ ব্রিগেড ও রানি ঝাঁসি ব্রিগেড নামে আরও দুটি ব্রিগেড গড়ে তোলা হয়। সুভাষ ব্রিগেড ছিল বাহিনীর বাছাই করা সেনাদের নিয়ে গঠিত। নেতাজির অনিচ্ছাসত্ত্বেও এই ব্রিগেডের সদস্যরা ব্রিগেডের নামকরণ তাঁর নামে করেছিলেন। রানি ঝাঁসি ব্রিগেড ছিল পুরোপুরি মহিলা-সেনাদের নিয়ে গঠিত একটি ব্রিগেড। প্রবাসী ভারতীয়রা ফৌজকে অর্থ ও রসদ দুইই জুগিয়েছিল দু-হাত ভরে। আজাদ হিন্দ ফৌজের স্লোগান ছিল ‘জয় হিন্দ’ ও ‘দিল্লি চলো’। নেতাজি ডাক দিলেন, ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।’
জাপানি বাহিনীর সঙ্গে সমান তালে যুদ্ধ চালিয়ে আজাদ হিন্দ বাহিনী পৌঁছে গেল ব্রহ্মদেশ-ভারত সীমান্ত অঞ্চলে। সেদিনটি ছিল ১৯৪৪ সালের ১৮ মার্চ। মুক্ত ভারতের মাটিতে প্রথমবারের মতো উড়ল জাতীয় পতাকা। যদিও ইম্ফলের যুদ্ধে পিছু হঠতে হল আজাদ হিন্দ বাহিনীকে। এরপরই যুদ্ধে জাপানিদের পরাজয় তাদের জয়ের আশা শেষ হয়ে গেল।
১৯৪৫ সালের মার্চ মাসে ব্রিটিশদের আক্রমণে পিছু হঠলেন নেতাজিও। রেঙ্গুন থেকে চলে এলেন সিঙ্গাপুরে, সেখান থেকে ব্যাংককে। এই বছরই মার্চ মাসে খবর পাওয়া গেল একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নেতাজির। প্রকৃত সত্য অনাবিষ্কৃতই থেকে গেল।
১৯৪৩ সালে টোকিও সম্মেলনে সুভাষচন্দ্র বক্তৃতা দিচ্ছেন।
এই হল নেতাজি সুভাষ ও আজাদ হিন্দ ফৌজের বীরত্বগাথার সংক্ষিপ্ত বিবরণ। আপাতদৃষ্টিতে মনে হতে বাধ্য, নেতাজি এক ব্যর্থ অভ্যুত্থানের নায়ক। কিন্তু কোনো বিপ্লব বা কোনো অভ্যুত্থানই সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয় না, যদি সেই বিপ্লব বা অভ্যুত্থান ক্ষুদ্র ব্যক্তিস্বার্থের বদলে জাতির বৃহত্তর স্বার্থে পরিচালিত হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু নিছক একজন বিপ্লবী নন, তিনি ছিলেন এক দূরদ্রষ্টা রাষ্ট্রনেতা। পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রবিপ্লব আমরা অনেক দেখেছি ও দেখছি। কিন্তু ক’জন নেতা বিপ্লবোত্তর-উদ্ভুত সমস্যার অনুপুঙ্খ অনুধ্যানের মাধ্যমে অগ্রসর হয়েছেন বিপ্লবের পথে? ক’জন নেতাই বা নিজের স্বার্থকে সম্পূর্ণভাবে বলি দিয়ে দেশের স্বার্থকেই জীবনের একমাত্র ব্রত করে তুলেছেন?
সুভাষচন্দ্রের একটি স্বপ্নের ভারত ছিল। কলকাতায় মহাজাতি সদনের শিলান্যাস অনুষ্ঠানে একদিন তিনি বলেছিলেন, “‘যে স্বপ্নে আমরা বিভোর হয়েছি তা’ শুধু স্বাধীন ভারতের স্বপ্ন নয়। আমরা চাই ন্যায় ও সাম্যের উপর প্রতিষ্ঠিত এক স্বাধীন রাষ্ট্র – আমরা চাই এক নূতন সমাজ ও এক নূতন রাষ্ট্র, যার মধ্যে মূর্ত হয়ে উঠবে মানবজীবনের শ্রেষ্ঠ ও পবিত্রতম আদর্শগুলি।” আবার শুধুমাত্র নামসর্বস্ব রাজনৈতিক স্বাধীনতার মোহও তাঁর ছিল না। তিনি বিলক্ষণ জানতেন, অর্থনৈতিক স্বাধীনতাহীন তথাকথিত স্বাধীন রাষ্ট্র বিদেশির হাতের পুতুল ছাড়া কিছুই না। জাপান বা জার্মানির সাহায্য নেওয়ার সময়ও তাঁকে সদা সতর্ক থাকতে হয়েছিল, যাতে সেই সাহায্যের বিনিময়ে একদিন না ভারতের মাথা বিকিয়ে যায়। আজাদ হিন্দ ব্যাংক প্রতিষ্ঠা করে জাপানের আর্থিক ঋণ শোধের উদ্যোগ সেই সতর্ক মনোভাবেরই বার্তাবহ। ভারতীয় অর্থনীতিতে সুভাষচন্দ্রের শ্রেষ্ঠ দান পরিকল্পনার অর্থনৈতিক পরিকল্পনা। সোভিয়েত ধাঁচে ভারতে পরিকল্পনার অর্থনীতি প্রকৃতপক্ষে সুভাষচন্দ্রেরই মস্তিষ্কপ্রসূত। এই জন্য গান্ধীবাদী অর্থনীতিদের বিরাগভাজন হয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত কংগ্রেস থেকে তাঁকে বহিষ্কারও করা হয়। কিন্তু তাঁর পথই যে সঠিক ছিল, স্বাধীন ভারতের অর্থনৈতিক ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী।
যুদ্ধের ময়দানের সুভাষচন্দ্রের ব্যর্থতার কয়েকটি নির্দিষ্ট কারণ ছিল। আজাদ হিন্দ ফৌজের সেনানায়ক শাহনওয়াজ খান ফৌজের পরাজয়ের জন্য জাপানিদের দায়ী করেছেন। তাদের অহেতুক কালক্ষেপ এবং কিছুক্ষেত্রে ফৌজের প্রতি অবান্তর অনাস্থা ফৌজের গতিকে ব্যাহত করেছিল। জাপানের সহায়তা মুক্তহস্তের সহায়তা ছিল না, তার সঙ্গে যুক্ত হয়েছিল বিশ্বযুদ্ধের শেষভাগে জাপানের পশ্চাদপসারণ। উপরন্তু কংগ্রেস ও কমিউনিস্টরা কেউই নেতাজির নীতিকে সমর্থন করেননি। কমিউনিস্টদের নেতাজি-বিরোধিতা তো রীতিমতো অশ্লীলতার পর্যায়ে পর্যবসিত হয়েছিল – আজও সেকথা বহুআলোচিত। কংগ্রেসও নেতাজির বিরুদ্ধে যুদ্ধে ব্রিটিশদেরই নৈতিক সমর্থন জোগায়। তবে সবচেয়ে বড়ো কারণ ছিল, সুভাষচন্দ্র সম্পর্কে ব্রিটিশ বাহিনীর ক্রমাগত অপপ্রচার, সংবাদমাধ্যমের উপর কঠোর নজরদারি ও নিষেধাজ্ঞার ফলে নেতাজি ও তাঁর বাহিনীর আদর্শ ও কার্যকলাপ সম্পর্কে দেশের মানুষ সম্পূর্ণ অবহিত হতে পারেননি। যুদ্ধোদ্ভুত দেশের করুণ পরিস্থিতিও ব্রিটিশদের বিরুদ্ধে তুমুল উদ্যোগে গণসংগ্রাম পরিচালনার প্রতিকূলে ছিল।
কিন্তু সুভাষচন্দ্রের আপাত-পরাজয় যে আদৌ পরাজয় না তা টের পাওয়া যায় কিছুদিন পরেই। নেতাজির অন্তর্ধানের পর (‘নেতাজির মৃত্যু’ শব্দবন্ধটি বহু মিথ্যা ও রহস্যের দ্বারা আবৃত, তাই সেই শব্দবন্ধটি পরিহার করলাম) ব্রিটিশ সরকার যুদ্ধবন্দী আজাদ হিন্দ ফৌজ সেনানীদের বিচারের সভা বসায় দিল্লির লালকেল্লায়। শাহনওয়াজ খান, গুরুবকস সিং ধিলন, প্রেম সেহগল প্রমুখের বিরুদ্ধে আনা হয় রাজদ্রোহিতার অভিযোগ। কিন্তু জনগণের মধ্যে থেকে তাঁদের মুক্তির দাবি ওঠে। ১৯৪৫ সালের অক্টোবর মাসে ১৬০টি রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয় আজাদ হিন্দ বাহিনীর সমর্থনে। কংগ্রেস কতকটা বাধ্য হয়েই গঠন করে আইএনএ ডিফেন্স কমিটি। জওহরলাল নেহেরু, বল্লভভাই দেশাই, তেজবাহাদুর সপ্রু, কৈলাসনাথ কাটজু ও আসফ আলির মতো নেতাদের এগিয়ে আসতে হয় বাহিনীর সমর্থনে। যদিও ঐতিহাসিক নিমাইসাধন বসু মনে করেন, কংগ্রেস নেতাদের এহেন আচরণ ছিল নেতাজির জনপ্রিয়তাকে ভাঙিয়ে নির্বাচনী ফায়দা লোটার অভিসন্ধিপ্রসূত। সে যাই হোক, ব্রিটিশ সরকার আজাদ হিন্দ ফৌজের সদস্যদের দোষী সাব্যস্ত করলেও, শেষ পর্যন্ত তাদের প্রতি নরম হতে বাধ্য হয়।  আর নেতাজির কীর্তিকাহিনির যথাযথ খবর ছড়িয়ে পড়তেই ভারতে অভূতপূর্ব গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। কংগ্রেসের নিরামিষ আন্দোলন তিন দশকের প্রচেষ্টায় যা করতে পারেনি, সুভাষচন্দ্রের তথাকথিত ব্যর্থ সামরিক অভিযান কয়েক মাসের মধ্যে তা করে দেখায়। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর তিন শাখাতেই ভারতীয় জওয়ানদের মধ্যে অভূতপূর্ব অসন্তোষ দানা বাঁধে। ১৯৪৬ সালে বোম্বাইয়ের নৌবিদ্রোহ প্রমাণ করে দেয়, জন-অসন্তোষ এবার এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে তাকে ঠেকানোর উপায় নেই। ১৮৫৭ সালের পর ব্রিটিশ ভারতীয় বাহিনীর হাতে এত বড়ো প্রতিরোধের মুখে পড়তে হয়নি ব্রিটিশদের। একথা বললে আদৌ অত্যুক্তি করা হবে না যে, স্বাধীনতার জন্য অসূর্যাস্ত-পশ্যা ব্রিটিশ সাম্রাজ্যের উপর যদি প্রকৃত কোনো চাপ কেউ দিয়ে থাকেন তবে তিনি একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু।
সুভাষচন্দ্র বিরুদ্ধে কারো কারো অভিযোগ হিটলার ও মুসোলিনীর মতো নেতার সাহায্য গ্রহণ। একথা মনে রাখতে হবে, নেতাজি ‘শত্রুর শত্রু পরম মিত্র’ নীতির বশেই তাদের সাহায্য প্রার্থনা করেছিলেন। সেই অবস্থায় নেতাজির সামনে বিকল্পও কিছু ছিল না। কিন্তু সাহায্য প্রার্থনা করলেও নেতাজি নিজে কোনোদিন ফ্যাসিবাদী মনোভাবের পরিচয় দেননি। হিটলারের রাশিয়া আক্রমণের তীব্র বিরোধিতা করেছিলেন সুভাষ। পড়েছিলেন নাৎসীদের রোষনজরেও। কিন্তু ইতালি, জার্মানি বা জাপান কারোরই হাতের পুতুলে পরিণত হননি। তাঁর একমাত্র কারণ সুভাষের রাজনৈতিক ও অর্থনৈতিক দূরদর্শিতা।
রবীন্দ্রনাথ বলেছিলেন, “সুভাষচন্দ্র, বাঙালি কবি আমি, বাংলাদেশের হয়ে তোমাকে দেশনায়কের পদে বরণ করি। গীতায় বলেন, সুকৃতের রক্ষা ও দুষ্কৃতের বিনাশের জন্য রক্ষাকর্তা বারংবার আবির্ভূত হন। দুর্গতির জালে রাষ্ট্র যখন জড়িত হয় তখনই পীড়িত দেশের অন্তর্বেদনার প্রেরণায় আবির্ভূত হয় দেশের দেশনায়ক।” কবিগুরুর উচ্চারণ মিথ্যা হয়নি। তাঁর চরম বিরোধীও একদিন তাঁকে সেই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিলেন। ১৯৪৭ সালের ২৩ জানুয়ারি গান্ধীজি তাঁকে ‘প্রথম ভারতীয় ও শেষ ভারতীয়’ বলে বর্ণনা করেন। আর ব্রিটিশ সরকার? ব্রিটিশ সরকারের একটি গোপন রিপোর্টে লেখা হয়েছিল, “সুভাষচন্দ্র বসু হয়তো মারা গিয়েছেন, কিন্তু তাঁর কাজের অনেকটাই আজও বেঁচে আছে।”
তথ্যসূত্র:
দেশনায়ক সুভাষচন্দ্র, নিমাইসাধন বসু, আনন্দ পাবলিশার্স, কলকাতা, ২০০৮
পশ্চিমবঙ্গ পত্রিকা, নেতাজি সংখ্যা, ১৪১৩ বঙ্গাব্দ।
চিত্র সৌজন্যে: উইকিমিডিয়া কমনস
অ্যাকেলাস
অ্যাকেলাস (Achelous)
অ্যাকেলাস ও হেরাক্লিসের লড়াই, রেনি গাইডো অঙ্কিত চিত্র।
গ্রিক পুরাণের জনৈক নদী-দেবতা। তিনি গ্রিসের প্রধান নদী অ্যাকেলাসের নদী-দেবতা ও সেই সূত্রে গ্রিক পুরাণের সব নদী-দেবতার প্রধান। হেরাক্লিসের সঙ্গে তাঁর লড়াই হয়েছিল। এই লড়াইটি একটি কিংবদন্তি।
ধ্রুপদি পৌরাণিক সূত্র: অ্যাপোলোডোরাসের লাইব্রেরি (১।৮।১, ২।৭।৫), ডায়োডোরাস সিকুলাসের লাইব্রেরি অফ হিস্ট্রি (৪।৩৪।৩, ৪।৩৫।৩), হাইজিনাসের ফ্যাবুলি (৩১), ওভিডের মেটামরফোসিস (৯।১–১০০), ফিলোস্ট্র্যাটার ইম্যাজিনস (৪।১৬) এবং সোফোক্লিসের ট্র্যাকিনি (৯–২১)।
পৌরাণিক উপাখ্যান: হেরাক্লিসের দ্বাদশ মহাকৃত্যের (টুয়েলভ লেবারস) গল্পে অ্যাকেলাসের উল্লেখ আছে। একাদশ কৃত্যটি সম্পন্ন করতে হেরাক্লিস হেডিসে (গ্রিক পুরাণে কথিত নরক বা পাতাল) নেমে যান। সেখানে মেলাজারের প্রেতের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। মেলাজার হেরাক্লিসকে দিয়ে শপথ করিয়ে নেন যে, হেডিস থেকে ফিরে তিনি মেলাজারের বোন ডেয়ানিরাকে খুঁজে বের করবেন এবং তাঁকে বিবাহ করবেন। ডেয়ানিরাকে বিবাহ করার জন্য হেরাক্লিসকে তাঁর অপর পাণিপ্রার্থী অ্যাকেলাসের সঙ্গে মল্লযুদ্ধে অবতীর্ণ হতে হয়। অ্যাকেলাস ইচ্ছামতন রূপ পরিবর্তন করতে পারতেন। তাই লড়াইটি কঠিন হয়ে ওঠে। অ্যাকেলাস প্রথমে একটি সাপ ও পরে একটি ষাঁড়ের রূপ ধরে যুদ্ধে অবতীর্ণ হন। হেরাক্লিস ষাঁড়-রূপী অ্যাকেলাসের মাথার একটি শিং ছিঁড়ে নিয়ে তাঁকে যুদ্ধে পরাস্ত করেন।
বিবিধ তথ্য:অ্যাকেলাসের শিংটি কর্নুকোপিয়া বা সম্পদের শিংয়ের (সম্পদের প্রতীক স্বরূপ শস্যদানা ও ফুলে ভরা শিং) সঙ্গে সম্পর্কযুক্ত। অ্যাকেলাস ও হেরাক্লিসের লড়াইয়ের ছবি অনেক প্রাচীন শিল্পসামগ্রীর উপর দেখা যায়। এই গল্পের একাধিক দৃশ্য-সম্বলিত একটি চিত্রের উল্লেখ রয়েছে ফিলোস্ট্র্যাটার ইম্যাজিনস বইতে।
প্রবাল দ্বীপ :: রবার্ট মাইকেল ব্যালেন্টাইন : অর্ণব দত্ত অনূদিত :: ২
এই উপন্যাসটির অনুবাদ-স্বত্ব অনুবাদক কর্তৃক সংরক্ষিত। অনুবাদকের অনুমতি ও নাম-উল্লেখ ছাড়া তা কোনো উপায়ে অন্যত্র প্রকাশ নিষিদ্ধ।
প্রবাল দ্বীপ : প্রশান্ত মহাসাগরের গল্প
রবার্ট মাইকেল ব্যালেন্টাইন
অনুবাদ।। অর্ণব দত্ত
দ্বিতীয় অধ্যায়।
যাত্রারম্ভ—সমুদ্র—আমার সঙ্গীরা—সমুদ্রে দেখা কয়েকটি আশ্চর্য দৃশ্যের বর্ণনা—ভয়াল ঝড় ও ভয়ংকর জাহাজডুবি
এক সুন্দর রৌদ্রজ্জ্বল উষ্ণ দিনে আমাদের জাহাজ মৃদুমন্দ বাতাসে পাল তুলে দক্ষিণ সমুদ্রের পথে পাড়ি জমাল। নোঙর তুলতে তুলতে মাল্লার দল মহানন্দে একসঙ্গে গান জুড়ে দিল। সে গান শুনে আমার যে কি ভাল লাগল। ক্যাপ্টেন চিৎকার করলেন। লোকেরা তাঁর হুকুম তামিল করতে ছুটল। বিশাল জাহাজটা বাতাসে ভর করে ভেসে চলতে লাগল। দেখতে দেখতে তটরেখাটা আমার দৃষ্টিপথ থেকে মুছে গেল। সেদিকে তাকিয়ে পুরো ব্যাপারটাকে একটা সুন্দর স্বপ্ন মনে হতে লাগল।
ডেকের উপর নোঙর তুলে শক্ত করে দড়ি দিয়ে সেটা বেঁধে ফেলা হল। আমার অল্পদিনের নাবিক-জীবনে যে কটা জিনিস দেখেছিলাম, তার মধ্যে এই ঘটনাটাই আমার প্রথম আলাদা রকমের কিছু মনে হল। যেন আমরা চিরকালের মতো মাটির পৃথিবী বিদায় নিলাম। যেন ওই নোঙরগুলোর আর কোনো প্রয়োজনই রইল না।
নোঙরগুলোকে সব গুছিয়ে রেখে সেগুলোর গায়ে হাত বুলোতে বুলোতে এক চওড়া কাঁধওয়ালা মাল্লা বলল, “নাও সোনামনি, এই বেলা ঘুমিয়ে পড়ো। এখন বেশ কিছুদিন আর তোমাকে কাদা ঘাঁটতে হবে না!”
ঠিক তা-ই হয়েছিল। নোঙরটাকে তারপর বেশ কিছুদিন “কাদা ঘাঁটতে” হয়নি। শেষে যখন ঘাঁটল, একেবারে শেষবারের মতো ঘাঁটল।
জাহাজে অনেকগুলি ছেলে ছিল। তার মধ্যে দুটিকে আমার বিশেষ ভাল লাগত। তাদের একজন জ্যাক মার্টিন। লম্বা-চওড়া চেহারা, চওড়া কাঁধ, সুদর্শন ও সুরসিক। বয়স আঠারো। মুখে একটা দৃঢ়তার ভাব। ছেলেটি সুশিক্ষিত, বুদ্ধিমান ও সহৃদয়। কাজের সময় সিংহের মতো তেজ, কিন্তু অন্য সময় ভারি চুপচাপ। জ্যাককে সবাই ভালবাসত। তবে তার প্রতি আমার একটু বিশেষ টান ছিল। আমার অপর সঙ্গীটির নাম ছিল পিটারকিন গে। ছোটোখাটো চেহারা, চটপটে, আমুদে আর ভারি দুষ্টু। বয়স প্রায় চোদ্দো। পিটারকিন দুষ্টুমি করত বটে, কিন্তু কারো ক্ষতি করত না। তাইতো সে অত ভালোবাসা পেত।
যেদিন প্রথম জাহাজে এলুম, সেদিন আমার কাঁধে চাপড় মেরে জ্যাক মার্টিন বলেছিল, “এই যে খোকা! নিচে আয়, তোকে তোর বার্থটা দেখিয়ে দিই। তুই আর আমি হলুম মেসমেট। তোর চেহারাটা আমার বেশ লেগেছে। আমার মনে হয় তুই আর আমি খুব ভালো বন্ধু হব।”
জ্যাক ঠিকই বলেছিল। সে, আমি আর পিটারকিন পরে এত ভালো বন্ধু হয়েছিলাম যে, ঝোড়ো সমুদ্রের ঢেউ আমাদের তিনজনকে একসঙ্গে ভাসিয়ে নিয়ে গিয়েছিল।
আমাদের সমুদ্রযাত্রার প্রথম অংশ সম্পর্কে অল্প দু-চার কথা বলব। মোটামুটি ভাল ও খারাপ দুই রকম আবহাওয়ার মধ্যে দিয়েই আমাদের জাহাজ ভেসে চলল। সমুদ্রে অনেক অদ্ভুত মাছের খেলা দেখলুম। একদিন উড়ুক্কু মাছের একটা ঝাঁককে জল থেকে লাফিয়ে উঠে বাতাসে খানিকটা উড়ে যেতে দেখলুম। ভারি মজা লাগল। দেখলাম, ডলফিনের দল তাদের খাবার আশায় তাড়া করেছে। ভয় পেয়ে একটা উড়ুক্কু মাছে উড়ে এসে পড়ল জাহাজের ডেকে। পড়েই ছটফট করতে লাগল। তাদের পাখনাগুলো যতখানি লম্বা ততখানি চওড়া নয়। তাই একবারে বেশি দূর উড়ে যেতে পারে না। পাখির মতো আকাশে লাফ মেরে আকাশে উড়তেও পারে না। শুধু সমুদ্রের জলের সমান্তরালে লাফিয়ে চলে। জাহাজে উড়ে এসে পড়া মাছটাকে আমি আর জ্যাক মিলে খেলুম। বেশ খেতে ছিল।
আমেরিকার দক্ষিণতম স্থান কেপ হর্নে পৌঁছুলাম। সেখানে খুব ঠান্ডা। তার উপর ঝোড়ো হাওয়া বইছিল। মাল্লারা সেখানকার ভয়ংকর প্রবল বাতাস আর সেই ভয়াল অন্তরীপের অন্যান্য বিপদের গল্প বলতে লাগল।
একজন বলল, “আমি যত অন্তরীপ পেরিয়েছি, তার মধ্যে কেপ হর্নই সবচে’ ভয়াল। আমাকে দু-দুবার এই জায়গা পেরোতে হয়েছিল। দু-বারই মনে হচ্ছিল, এই বুঝি হাওয়া জাহাজখানাকে উড়িয়ে নিয়ে গেল!”
অপর জন বলল, “আমি একবারই গেছিলুম। সেসময় জাহাজের পালটাল সব ছিঁড়ে একসা কাণ্ড। দড়িফড়িগুলো তো সব জমে গেল। কোনো কাজে লাগল না। সেবার ডুবতে ডুবতে স্রেফ কপাল জোরে বেঁচে ফিরেছি।”
তৃতীয় জন বললে, “আমি পাঁচ-পাঁচবার গেছি। যতবারই গেছি আগের বারে চেয়েও মারাত্মক হাওয়া পেয়েছি। উফ্‌ কী হাওয়া রে বাপ্‌!”
পিটারকিন ভেংচি কেটে বলল, “আমি সেখানে শূন্যবার গেছিলুম। আর গিয়েই উলটে পড়েছিলুম!”
আমরা অবশ্য অন্তরীপ পেরোনোর সময় কোনোরকম খারাপ আবহাওয়ার সম্মুখীন হলাম না। তারপর বেশ কয়েক সপ্তাহ বাদে প্রশান্ত মহাসাগরে পৌঁছে উষ্ণ বিষুবীয় বাতাসের স্পর্শ পেলুম। আমাদের জাহাজ চলল এগিয়ে। কখনও দুরন্ত হাওয়ায় তরতরিয়ে ছুটল। অন্য সময় শান্ত স্রোতে ভাসতে ভাসতে চলল। সমুদ্রের মাছ ধরতুম। মাল্লারা অবশ্যি সমুদ্রের জীবজন্তু নিয়ে বেশি মাথা ঘামাত না। আমার কিন্তু ওগুলোকে বেশ লাগত।
শেষকালে এসে পড়লুম প্রশান্ত মহাসাগরের প্রবাল দ্বীপপুঞ্জে। সেই বিস্ময় কোনোদিন ভুলব না। একটা দ্বীপ পেরিয়ে যাওয়ার সময় অবাক হয়ে চেয়ে দেখলুম ধবধবে সাদা উজ্জ্বল সৈকত আর সবুজ সবুজ তাল গাছ। সূর্যের আলোয় কি সুন্দর লাগছিল সেই দৃশ্য। আমাদের তিন জনেরই ভারি ইচ্ছে ছিল সেখানে একবার নামার। ভেবেছিলুম ওখানে যেতে পারলেই আনন্দের সিংহদ্বার খুলে যাবে! তবে আমাদের ইচ্ছে যে এত তাড়াতাড়ি পূর্ণ হবে, সেটাই ভাবতে পারিনি।
উত্তাল সমুদ্রে ভাসতে ভাসতে
বিষুবীয় অঞ্চলে পৌঁছানোর পরই একদিন রাতে ঝড় আছড়ে পড়ল আমাদের জাহাজটার উপর। ঝোড়ো হাওয়ার প্রথম ধাক্কাতেই আমাদের দুটো মাস্তুল উড়ে গেল। রইল শুধু সামনেরটা। তবে সেটা যথেষ্ট ছিল না, আমরা সেখানে পাল খাটানোর সাহস পেলুম না। পাঁচ দিন ধরে চলল সেই ভয়ংকর ঝড়। একটা ছোটো নৌকা ছাড়া ডেক থেকে আর সব কিছু উড়ে গেল। স্টিয়ারসম্যান হুইলটাকে আঁকড়ে ধরে ছিল। নইলে সে-ও উড়ে যেত আর আমরাও ভেসে যেতুম। ক্যাপ্টেন বললেন, উত্তাল স্রোতে দুলতে দুলতে আমরা যে কোথায় এসে পড়েছি, তা তিনি হদিস করতে পারছেন না। প্রশান্ত মহাসাগরে বিপজ্জনক সব প্রবাল প্রাচীর রয়েছে। ভয় হল সেই প্রাচীরের জায়গাতেই বোধহয় এসে পড়েছি। ষষ্ঠ দিন ঝোড়ো সকালের আলো ফুটলে দূরে একটা জমি চোখে পড়ল। প্রবাল প্রাচীর ঘেরা একটা দ্বীপ। তার গায়ে আছড়ে পড়ছে ক্রুদ্ধ ঢেউ। প্রাচীরের ভিতরের জল অবশ্য শান্ত। একটা ছোট্ট সরু খাঁড়ি পথের মাধ্যমেই সেই শান্ত জলে যাওয়া চলে। আমরা সেই খাঁড়ির দিকেই এগুতে গেলুম, কিন্তু মাঝপথে প্রচণ্ড একটা ঢেউ আমাদের জাহাজের উপর আছড়ে পড়ে হালটাকে একেবারে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে আমাদের হাওয়া আর স্রোতের দয়ায় ভাসিয়ে দিয়ে চলে গেল।
ক্যাপ্টেন সবাইকে বললেন, “ছেলেরা, তৈরি হও! নৌকা নামাও, আমরা আধ ঘণ্টার মধ্যে ওই পাথরে গিয়ে উঠব।”
লোকেরা চুপচাপ হুকুম তামিল করল। তারাও জানত, ছোটো নৌকায় চড়ে এই উত্তাল সমুদ্রে চলা যায় না।
কোয়ার্টার-ডেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় জ্যাক মার্টিন আমাকে আর পিটারকিনকে বলল, “ছেলেরা আয়! আয় আয়! আমরা তিন জন একসঙ্গে থাকব। দ্যাখ, ওইটুকু নৌকায় চড়ে অতগুলো লোক তীরে পৌঁছুতে পারবে না। নির্ঘাৎ উল্টোবে। আমার মনে হয় বড়ো দাঁড়টা ধরে থাকাই থাকাই ভালো। আমি টেলিস্কোপ দিয়ে দেখেছি, জাহাজটা ওই প্রবাল প্রাচীরে গিয়ে ধাক্কা খাবে। তারপরই ঢেউ ভেঙে পড়ছে শান্ত জলে। যদি দাঁড়টা ধরে থাকতে পারি, তাহলে আমরা হয়ত তীরে গিয়ে উঠব। কি বলিস্ তোরা? আসবি?”
জ্যাক সবসময়েই আমাদের অনুপ্রেরণা জোগাত। তার কথায় আমরা খুশি হয়ে উঠলুম। যদিও তার গলায় বিষন্নতার আভাস পেয়ে আমার ভারি দুঃখ হল। তবে তার একটা ছোট্ট আশা ছিল। তাছাড়া প্রাচীরের গায়ে ক্রুদ্ধ ঢেউয়ের ধাক্কা দেখে আমারও মনে হয়েছিল, মরতে আর বেশি দেরি নেই। আমার মনটে চুপসে গেল। কিন্তু সেই সময়ই মায়ের কথা মনে পড়ল। বিদায় জানানোর সময় মা বলেছিল, “রালফ, সোনা আমার, বিপদের সময় সময় তোমার প্রভু ও ত্রাণকর্তা যিশু খ্রিস্টকে স্মরণ করবে। একমাত্র তাঁর সাহায্যে ও ইচ্ছাতেই তোমার শরীর ও আত্মা রক্ষা পেতে পারে।” সেই কথা মনে পড়তে মনে একটু সাহস জাগল।
জাহাজটা পাথরের খুব কাছে এসে পড়েছিল। লোকেরা নৌকায় চড়তে তৈরি হল। ক্যাপ্টেন তাদের হুকুম দিচ্ছিলেন। এমন সময় একটা রাক্ষুসে ঢেউ ছুটে এল। আমরা তিন জনায় জাহাজের আগার দিকে ছুটলাম বড়ো দাঁড়টাকে ধরার জন্য। সেখানে পৌঁছতে না পৌঁছতেই ঢেউটা আছড়ে পড়ল ডেকে। সঙ্গে সঙ্গে সামনের মাস্তুলটা ভেঙে পড়ল ডেকের উপর। জাহাজটা কাত হয়ে নৌকা আর লোকজন নিয়ে উলটে গেল। আমাদের দাঁড়টাও উল্টোতে যাচ্ছিল। জ্যাক একটা কুড়ুল নিয়ে সেটাকে কাটতে গেল। কিন্তু পারল না। সেটা দাঁড়ে গেঁথে গেল। অবশ্য আর একটা ঢেউ দিতেই দাঁড়টা ভেঙে বেরিয়ে গেল। আমরা সেটা আঁকড়ে ধরলুম। তারপরই উত্তাল সমুদ্রে ভাসতে ভাসতে চললুম। শেষ দৃশ্য যেটা দেখলুম মনে আছে, জাহাজটা লোকজন সমেত ফেনিল সমুদ্রের জলে ওলটপালট খেতে লাগল। তারপরই অজ্ঞান হয়ে গেলুম।
জ্ঞান ফিরতে দেখি, আমি নরম ঘাসের উপর শুয়ে আছি। মাথার উপর পাথরের ছায়া। আমার কপাল ফেটে রক্ত পড়ছিল। তাই পিটারকিন আমার পাশে হাঁটু গেড়ে বসে আস্তে আস্তে আমার রগটা জল দিয়ে ধুয়ে ধুয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করছে।
প্রবাল দ্বীপ :: রবার্ট মাইকেল ব্যালেন্টাইন : অর্ণব দত্ত অনূদিত :: ১
এই উপন্যাসটির অনুবাদ-স্বত্ব অনুবাদক কর্তৃক সংরক্ষিত। অনুবাদকের অনুমতি ও নাম-উল্লেখ ছাড়া তা কোনো উপায়ে অন্যত্র প্রকাশ নিষিদ্ধ।
প্রবাল দ্বীপ : প্রশান্ত মহাসাগরের গল্প
রবার্ট মাইকেল ব্যালেন্টাইন
অনুবাদ।। অর্ণব দত্ত
প্রথম অধ্যায়।
সূত্রপাত–আমার প্রথম জীবন ও চরিত্র–আমার অ্যাডভেঞ্চার-পিপাসা ও বিদেশভ্রমণের ইচ্ছা
ঘুরে বেড়ানোর নেশা আমার চিরকালের। ঘুরে বেড়ানোতেই আমার মনের আনন্দ। ঘুরে বেড়িয়েই আমার বেঁচে থাকা। ছেলেবেলায়, কৈশোরে, এমনকি পরিণত বয়সেও আমি ছিলুম ভবঘুরে। শুধু আমার স্বদেশের বনে পাহাড়চূড়ায় আর পাহাড়ি উপত্যকার পথেই ঘুরে বেড়াতুম না, বরং পরম আগ্রহে চষে বেড়াতুম বিপুলা এ পৃথিবীর নানা প্রান্তর।
বিরাট আটলান্টিক মহাসাগরের ফেনিল বুকে জন্ম আমার। সেদিন রাতে ঝড়ে উত্তাল হয়ে উঠেছিল কালো রাত্রি। আমার বাবা ছিলেন ক্যাপ্টেন। ঠাকুরদা ছিলেন ক্যাপ্টেন। ঠাকুরদার বাবাও ছিলেন নাবিক। তাঁর বাবা কি ছিলেন ঠিক জানি না। তবে মা বলতেন, তিনি ছিলেন মিডশিপম্যান (প্রশিক্ষণরত তরুণ নৌ-অফিসারদের সাময়িক পদ)। তাঁর দাদামশাই আবার রয়্যাল নেভির অ্যাডমিরাল ছিলেন। এইভাবে যতদূর জানতে পারি, সমুদ্দুরের সঙ্গে আমার প্রায় সব পূর্বপুরুষেরই ছিল খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আমার পিতৃকুল-মাতৃকুল দুয়ের সম্পর্কেই এই কথা খাটে। বাবা দীর্ঘ সমুদ্রযাত্রায় বের হলে, মা-ও বাবার সঙ্গে যেতেন। তাই জীবনের বেশিরভাগ সময়টা তাঁর জলেই কেটেছিল।
তাই মনে হয়, আমার এই ভবঘুরে স্বভাবটা উত্তরাধিকার সূত্রেই পেয়েছিলুম। আমার জন্মের কিছুকাল পরেই আমার বৃদ্ধ বাবা নাবিক জীবন থেকে অবসর নিয়ে ইংল্যান্ডের পশ্চিম উপকূলে একটা জেলে-গ্রামে ছোটো কটেজ কিনলেন। যে সমুদ্র জীবনভর ছিল তাঁর ঘরবাড়ি, সেই সমুদ্রের উপকূলে জীবনসন্ধ্যাটি কাটানোর জন্য থিতু হলেন। আর তার অল্প কিছুদিন পরেই আমার ভিতরের ভবঘুরে স্বভাবটা জেগে উঠল। আমার শিশু পা-দুটির শক্তিসঞ্চয়ে কিছুদিন সময় লাগল। কিছুকাল হামাগুড়ি দিয়ে যখন বিতৃষ্ণা জন্মাল, তখন অনেক চেষ্টা করলুম উঠে দাঁড়িয়ে মানুষের মতো হাঁটতে। কিন্তু হাঁটতে পারতুম না। পড়ে যেতুম। একদিন মায়ের অনুপস্থিতির সুযোগে আরেকবার চেষ্টা করলুম। সেদিন দরজা অবধি যেতে পেরেছিলুম। তারপরই কটেজের বাইরে জলকাদার গর্তে উলটে পড়লুম। কিন্তু সেদিন কী আনন্দ! আমার বেশ মনে আছে, একদল হাঁসের প্যাঁকপ্যাঁকানির মাঝে আমাকে কাদাজলে হাত-পা ছুঁড়তে দেখে মা কী ভয়টাই না পেয়েছিল! সঙ্গে সঙ্গে পরম যত্নে আমাকে তুলে নিয়ে গিয়ে আমার নোংরা কাপড় ছাড়িয়ে দিয়ে আমার কাদামাখা ছোট্ট শরীরটা ভালো করে ধুইয়ে দিয়েছিলেন। তারপর থেকে আমার ঘুরে-বেড়ানোটা একটু বেড়েই গেল। যত বয়স বাড়ল, গন্তব্যের দূরত্বও বাড়তে লাগল। শেষে কাছেদূরে সব জায়গাতেই যেতে লাগলাম। সে সমুদ্রের ধারেই হোক, বা আমাদের বাসার চারদিকের বনেই হোক। শেষকালে বাবা আমাকে উপকূলের পণ্যবাহী একটা নৌকায় শিক্ষানবিশের কাজে লাগিয়ে দিলেন, তবে শান্তি পেলুম।
কয়েকবছর আনন্দের সঙ্গে বন্দরের জাহাজগুলোতে চড়ে ঘুরে বেড়ালুম আমার স্বদেশের উপকূলীয় অঞ্চলের সমুদ্রে। আমার খ্রিস্টান নামটি ছিল রালফ। আমার বন্ধুরা আমার ঘুরে বেড়ানোর তীব্র আকাঙ্ক্ষা দেখে তার সঙ্গে জুড়ে দিয়েছিল ‘রোভার’ বা ভবঘুরে কথাটা। রোভার আমার আসল নাম নয়। কিন্তু এমন যথার্থ নাম আমি আর পাইনি। তাই পাঠকের কাছে রালফ রোভার বা ভবঘুরে রালফ নামে নিজের পরিচয় না দেওয়ার কোনো কারণই দেখি না আমি। আমার জাহাজি বন্ধুরা ছিল দয়ালু সহৃদয় লোক। আমার সঙ্গে তাদের সম্পর্কও ছিল খুব ভালো।  আমাকে নিয়ে তারা প্রায়ই ঠাট্টা-তামাশা করত, তবে সেটা আমাকে আঘাত দেওয়ার জন্য নয় অবশ্য। আমি একবার আড়ি পেতে তাদের বলতে শুনেছিলুম যে, রালফ রোভার একটি ‘আশ্চর্য সেকেলে মানসিকতার ছোকরা।’ অস্বীকার করব না, এই কথাটা শুনে আমিই খুব অবাক হয়েছিলুম। অনেকক্ষণ ভেবেছিলুম কথাটা নিয়ে। আমার মধ্যে সেকেলে মানসিকতাটার আছেটা কী! একথা সত্যি যে আমি খুব চুপচাপ থাকতুম, কথা বলার না থাকলে কথা বলতুম না। তার উপর আমার বন্ধুদের রসিকতার মানে বুঝতে পারতুম না, এমনকি তারা বুঝিয়ে দিলেও বুঝতুম না। এহেন নির্বুদ্ধিতার জন্য খুব দুঃখ হত। ব্যাপারটা যাতে প্রকাশ না হয়ে পড়ে, তাই হাসার চেষ্টা করতুম বটে, কিন্তু লক্ষ্য করতুম আমার হাসিটা ঠিক তাদের হাসির মতো বুদ্ধিদীপ্ত হচ্ছে না। কোনটা কেন হয়, তা জানার আগ্রহ আমার মধ্যে প্রবল ছিল। মনে মনে সেসব কথা ভাবতে ভাবতে হারিয়ে যেতুম। কিন্তু এসবের মধ্যেই এমন কিছু অস্বাভাবিকতা আমার চোখে পড়ত না, যাতে করে আমার বন্ধুদের আমাকে ‘সেকেলে মানসিকতার ছোকরা’ বলার কোনো কারণ লুকিয়ে থাকতে পারে।
উপকূলীয় বাণিজ্যের কাজে যুক্ত থাকার সময় আমার সঙ্গে এমন সব নাবিকের আলাপ হয়েছিল, যাঁরা পৃথিবীর প্রায় সব গোলার্ধেই ঘুরেছিলেন। বিদেশের মাটিতে তাঁদের আশ্চর্য অ্যাডভেঞ্চারের গল্প শুনে আমার মনও যে উতলা হত, সেকথা অস্বীকার করব না — কত ভয়ংকর ঝড়ের কবল থেকে বেঁচে ফিরে, কত বিপদকে তুচ্ছ করে, জলে স্থলে কত রকম আশ্চর্য জীবের সম্মুখীন হয়ে, কত কৌতুহলকর দেশ আর অদ্ভুত মানুষের সংস্পর্শে এসেছিলেন তাঁরা। সেই সব গল্প তাঁদের কাছে শুনতুম। তবে সবচেয়ে ভাল লাগত দক্ষিণ সমুদ্রের (বিষুবরেখার দক্ষিণের সমুদ্রভাগ, বিশেষত দক্ষিণ প্রশান্ত মহাসাগর) প্রবাল দ্বীপের গল্প শুনতে। তাঁদের কাছেই শুনেছিলাম, ছোটো ছোটো প্রবাল কীট কিভাবে হাজার হাজার সুন্দর উর্বর দ্বীপ গড়ে তুলেছে সেই অঞ্চলে। সেখানে সারা বছরই গ্রীষ্মকাল। সারাবছরই সেখানকার গাছে মিষ্টি মিষ্টি সব ফল ধরে থাকে। আবহাওয়াও সেখানে চমৎকার। তবে সেখানকার লোকগুলো সব বুনো রক্তপিপাসু বর্বর জাতি। শুধুমাত্র যেসব দ্বীপের অধিবাসীরা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্টের সুসমাচার গ্রহণ করেছিল, সেখানকার কথা আলাদা। এই সব রোমাঞ্চকর গল্প শোনার প্রভাব পড়েছিল আমার মনে। তাই পনেরো বছর বয়স হতেই ঠিক করে ফেললুম দক্ষিণ সমুদ্রে সমুদ্রাযাত্রায় যাব।
আমার বাবা-মা প্রথমে আমাকে যেতে দিতে মোটেই রাজি ছিলেন না। কিন্তু আমি বাবাকে বললুম যে, সারা জীবন উপকূলীয় বাণিজ্য নিয়ে পড়ে থাকলে বড়ো ক্যাপ্টেন হব কী করে? বাবা বুঝলেন, কথাটা ঠিক। তাই আর আপত্তি করলেন না। বাবা সম্মতি দিলেন দেখে মা-ও সম্মতি না দিয়ে পারল না। যাওয়ার সময় বললেন, “কিন্তু বাবা রালফ, আমাদের বয়স হচ্ছে, হয়ত আর বেশিদিন বাঁচব না। তাই তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু।”
বাবা-মায়ের থেকে শেষ বিদায় কিভাবে নিয়ে এলুম, তার অনুপুঙ্খ বিবরণ নিয়ে পাঠকে ভারাক্রান্ত করব না। শুধু এটুকু বললেই যথেষ্ট হবে যে, আমার বাবা আমাকে তাঁর এক পুরনো মেস-মেট (জাহাজের একই মেসের নাবিকবন্ধু) জনৈক মার্চেন্ট ক্যাপ্টেনের অধীনে জুটিয়ে দিলেন। তিনি দক্ষিণ সমুদ্রে যাচ্ছিলেন তাঁর নিজের অ্যারো নামের জাহাজটি নিয়ে। আমার মা আশীর্বাদ করে আমাকে একটি ছোট্ট বাইবেল দিয়ে শেষ অনুরোধ করলেন, আমি যেন মনে করে রোজ বাইবেলের একটি অধ্যায় পড়ি ও প্রার্থনা করি। আমি সজল নয়নে কথা দিলুম, অবশ্যই তা করব।
তারপর অ্যারো জাহাজে চেপে বসলুম আর তারপরই সেই সুন্দর বিশাল জাহাজটা যাত্রা শুরু করল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দিকে।
© Arnab Dutta 2012
বাইবেল-সার :: পথনির্দেশ (পর্ব ২)
ভয় হতে অভয়মাঝে
অর্থের জন্য লালায়িত হয়ো না। তোমাদের যা আছে, তাই নিয়ে সন্তুষ্ট থাকো। কারণ ঈশ্বর বলেছেন, আমি কখনও তোমাকে পরিত্যাগ করব না বা তোমাকে অসহায় অবস্থায় ফেলব না। তাই সাহস অবলম্বন করে বলো, প্রভু আমার সহায়, তাই লোকে আমার কি করবে না করবে, সে ভয় আমার নেই! (হিব্রু, ১৩।৫-৬)
ভাই সব, তোমরা প্রভু পরমেশ্বরের বলে বলীয়ান হও। তাঁর পরাক্রমেই পরাক্রান্ত হও। ঈশ্বর-বর্ম পরে যুদ্ধে নামো, তবেই শয়তানের সব ছলচাতুরীর বিরুদ্ধে জয়ী হতে পারবে। তোমাদের সংগ্রাম তো রক্তমাংসের বিরুদ্ধে নয়, তোমাদের সংগ্রাম শাসননীতির বিরুদ্ধে, কর্তৃত্বশক্তির বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে, জগতের অন্ধকারের বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে। তাই ঈশ্বর-বর্ম পরো। তাহলেই দুর্দিনে পায়ের তলায় মাটি পাবে, এবং সব কর্তব্য সেরেও অটল থাকতে পারবে। প্রতিরোধের জন্য দৃঢ় হয়ে দাঁড়াও। সত্য হোক তোমার কটিবন্ধ, ধার্মিকতা হোক তোমার বক্ষস্ত্রাণ। তোমার পদযুগল শান্তির সুসমাচার প্রচারের যাত্রায় সদা উদ্যোগী থাকুক। বিশ্বাসকে সর্বদা ঢাল করে রেখো, তার সাহায্যে অশুভ শক্তির অগ্নিবাণ প্রতিহত করতে পারবে। মাথায় পরো মুক্তির শিরোস্ত্রাণ, হাতে নাও পবিত্র আত্মার তরবারি ঈশ্বরের বাক্য। ভক্তদের জন্য সকল অবস্থাতেই পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা কর। সদা সজাগ থাকো। (ইফিসীয়, ৬।১০-১৮)
বিধ্বস্ত সময়ে শান্তি
হে প্রভু পরমেশ্বর, যারা তোমার প্রতি ঐকান্তিক ভক্তিতে অবিচল, যারা তোমার প্রতি আস্থা স্থাপন করেছে, তাদের তুমি পরিপূর্ণ শান্তি দাও।
পরমেশ্বরের উপরই চিরদিন আস্থা রেখো, তিনিই তোমাদের সর্বদা রক্ষা করবেন। (যিশাইয় ২৬।৩-৪)
কোনো বিষয়ে উদ্বিগ্ন হয়ো না, বরং সকল বিষয়ে ধন্যবাদ দাও, প্রার্থনা করো ও সকল মনোবাসনা বিনীতভাবে ঈশ্বরের কাছে নিবেদন করো। মানববুদ্ধির অগম্য ঈশ্বরের করুণা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে স্থির করুক। (ফিলিপীয়। ৪।৬-৭)
উদ্বেগের নিরসন
হে শ্রান্ত, হে ক্লান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রামের স্থান দেবো। আমার জোয়াল কাঁধে তুলে নাও। আমি শান্ত ও নম্র, তাই আমার কাছেই শিক্ষা গ্রহণ করো। তাহলেই তোমরা স্বস্তি পাবে। (মথি ১১।২৮-২৯)
প্রভু আমার রাখাল, আমার কোনো অভাব নেই।
তিনি আমাকে শ্যামল প্রান্তরে লালন করেন, আমাকে শান্ত জলাশয়ের পথটি দেখিয়ে দেন।
তিনি আমার আত্মাকে রক্ষা করেন। আমাকে তাঁর নামে চালনা করেন সত্যের পথে।
হ্যাঁ, মৃত্যুছায়ার উপত্যকা পেরিয়ে যাব আমি, ভয় করব না অমঙ্গলকে। কারণ তুমি আছ আমার সঙ্গে। তোমার দণ্ড আর তোমার যষ্ঠি আমায় সাহস জোগাক।
আমার শত্রুর সামনে তুমি আমার জন্য মহোৎসবের আয়োজন করো, আমাকে অভিষিক্ত করো তৈলে, পূর্ণ করে দাও আমার পানপাত্র।
তোমার দাক্ষিণ্য তোমার করুণা আমায় ঘিরে থাকে সারাজীবন, চিরকাল আমি বাস করি প্রভুর ভবনে। (গীতসংহিতা ২৩)
অবাধ্যতায় সতর্কীকরণ
মানুষের স্বভাব সবাই জানে  – ব্যভিচার, অশুচিতা, উচ্ছৃঙ্খলতা, পৌত্তলিকতা, বশীকরণ, শত্রুভাব, দ্বন্দ্ব, ঈর্ষা, ক্রোধ, স্বার্থপরতা, মতভেদ, দলাদলি, হিংসা, মাদকাসক্তি এবং এই ধরনের আরও নানাবিধ পাপ, যেগুলির কথা তোমাদের আগেও বলেছি, এখনও বলছি; এগুলি থাকলে ঐশরাজ্যের অধিকার পাওয়া যায় না। (গালাতীয় ৫।১৯-২১)
সত্যজ্ঞান লাভ করার পর আমরা যখন ইচ্ছাকৃতভাবে পাপকাজে লিপ্ত হই, তাহলে কোনো বলিদানের মাধ্যমেই সেই পাপ থেকে মুক্তিলাভ করা যায় না। শুধু থাকে বিচারদিনের প্রতীক্ষা; ঈশ্বরদ্রোহীকে গ্রাসের অপেক্ষায় থাকে লেলিহান অগ্নিশিখা। মোজেসের বিধান লঙ্ঘন করলে দুই বা তিন জন সাক্ষীর কথাতেই তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায়। তাহলে ঈশ্বরপুত্রকে যে পায়ে দলে তার কী দশা হবে? যাঁর রক্তের মূল্যে ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হয়েছে, যাঁর দ্বারা সে পবিত্রীকৃত হয়েছে, সেই রক্তকে যে তুচ্ছ করেছে বা ঈশ্বরানুগ্রহপ্রদায়ী আত্মাকে যে অগ্রাহ্য করেছে, তার শাস্তি কতই না কঠোরতর হতে পারে। আমরা জানি, তিনি বলেন, প্রতিশোধ নেওয়ার অধিকার আমার আছে, আমিই প্রতিফল দেবো। তিনি আরও বলেছেন যে, প্রভুই তাঁর প্রজাদের বিচার করবেন। জাগ্রত ঈশ্বরের বিচারের সম্মুখীন হওয়া অতীব ভয়াবহ। (হিব্রু ১০।২৬-৩১)
ক্ষমা
প্রভু পরমেশ্বর বললেন, এসো, আমরা বিষয়টি আলোচনা করে নিষ্পত্তি করি। পাপের কলঙ্কে তোমরা লাল। কিন্তু আমি তোমাদের ধুয়ে তুষারের ন্যায় শুভ্র করে তুলব। তোমাদের পাপ ঘোর রক্তবর্ণ হলেও, তোমরা হয়ে উঠবে পশমের ন্যায় সাদা। শুধুমাত্র আমার বাধ্য হলেই তোমরা দেশের শ্রেষ্ঠ ফসলটি ভোগ করতে পারবে। (ইশাইয়া, ১।১৮-১৯)
তিনি যেমন আলোর মাঝে বিরাজ করেন, আমরাও যদি তেমন আলোর পথে চলি, যদি পরস্পর বন্ধুভাবে থাকি, তবে ঈশ্বরপুত্র যিশু খ্রিস্টের রক্ত আমাদের সব পাপ ধুইয়ে দেবে। যদি বলি, আমরা নিষ্পাপ, তবে আত্মপ্রবঞ্চনা করি, অসত্য বলি। যদি পাপকে স্বীকার করে নিই, তবে পরমাশ্রয় তিনি, আমাদের সব পাপ ক্ষমা করে, আমাদের সব অশুচিতা ধুয়ে দেন। (প্রেরিত জন, ১।৭-৯)
৪২টি ভাষার ৯ হাজারেরও বেশি রবীন্দ্র-বইয়ের হদিস দিতে চালু হচ্ছে বিশেষ ওয়েব-গ্রন্থপঞ্জি
রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯২৫ সালে শান্তিনিকেতনে
খুব শিগগিরি মাউসের একটি ক্লিকেই আপনার সামনে চলে আসবে রবীন্দ্রনাথের লেখা এবং রবীন্দ্রনাথ-বিষয়ক যাবতীয় বইয়ের গ্রন্থপঞ্জি।
গত ৯ জানুয়ারি, ২০১২ তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এই প্রকল্পের উদ্বোধন করলেন। প্রণববাবু জানিয়েছেন, রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন এই গ্রন্থপঞ্জি সংকলনের কাজ করবে। রবীন্দ্র-বিশেষজ্ঞ ও গবেষকরা এই কাজে সাহায্য করবেন। দেশের ২০টি লাইব্রেরি ঘেঁটে এই গ্রন্থপঞ্জি সংকলনের কাজে যুক্ত থাকবে। ৪২টি ভাষায় লেখা ৯ হাজারেরও বেশি বইয়ের সম্পূর্ণ তালিকা পাওয়া যাবে এই গ্রন্থপঞ্জিতে। রবীন্দ্রনাথের নিজের রচনা ছাড়াও রবীন্দ্রসাহিত্যের সমালোচনা ও রবীন্দ্রনাথকে নিয়ে দেশে ও বিদেশে প্রকাশিত যাবতীয় বই এই সংকলনের অন্তর্ভুক্ত হবে।
সংস্কৃতি মন্ত্রক সূত্রে বলা হচ্ছে, রবীন্দ্রনাথ কেন, কোনো সাহিত্যিককে নিয়েই এমন বৃহদাকার কাজ দুর্লভ।
প্রণববাবুর কথা থেকে আরও জানা গিয়েছে, ‘শিরোনাম’, ‘লেখক’, ‘সম্পাদক’ ও ‘বর্গ’ – এই চারটি মুখশব্দের অধীনে যাবতীয় রচনা সহজেই খুঁজে পাওয়া যাবে প্রস্তাবিত ওয়েবসাইটে। আর এই সাইটের একটি মুখ্য বৈশিষ্ট্য হবে পাঠকবর্গ সহজেই সাইট-নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত তথ্য সরবরাহ করতে পারবেন। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক বইয়ের তথ্যও যেন এই সাইটে দেওয়া যায়, তার ব্যবস্থাও করা হবে। তাছাড়া রাজ্যের সাহিত্য আকাদেমিগুলিকেও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। এর ফলে বিভিন্ন ভারতীয় ভাষায় প্রকাশিত শতাধিক রবীন্দ্র-বিষয়ক বই সম্পর্কে পাঠকের পরিচিতি সহজেই গড়ে উঠতে পারবে।
তাছাড়া, ওয়েব-গ্রন্থপঞ্জি হিসেবে এটি যথেষ্টই ব্যবহারকারী-বান্ধব করা হচ্ছে। গ্রন্থনাম, লেখক, সম্পাদক, ভাষা বা মুখশব্দের সাহায্যে সহজেই পাঠক তার কাঙ্ক্ষিত ভুক্তিটি এখানে পেয়ে যাবেন।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
খ্রিস্টধর্মের প্রথম শহিদ সন্ত স্টিফেন
"স্টোনিং অফ সেন্ট স্টিফেন" (১৬৬০), পিয়েত্রো দ্য করতোনা অঙ্কিত চিত্র
সময়টা ৩৪ কি ৩৫ খ্রিস্টাব্দ। সানহার্ডিনের বিচারসভায় দাঁড়িয়ে আছেন এক তরুণ যুবক। নাম তাঁর স্টিফেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ঈশ্বর ও মোজেসের নিন্দা করেছেন এবং মন্দির ও মোজেসের বিধানের বিরুদ্ধে কথা বলেছেন। বিচারসভার সকলের দৃষ্টি স্টিফেনের মুখে নিবদ্ধ। সে মুখ যেন স্বর্গদূতের মুখ।
আসল ঘটনাটি অন্য। যিশু খ্রিস্টের প্রেরিত শিষ্যমণ্ডলী সাত জন পুণ্যাত্মাকে জেরুজালেমে যিশুর বাণী প্রচারের জন্য নিযুক্ত করেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম এই যুবক স্টিফেন। স্টিফেন ছিলেন ঈশ্বরের শক্তিতে পরিপূর্ণ। জেরুজালেমে তিনি সাফল্যের সঙ্গে যিশুর বাণী প্রচার করতে লাগলেন। ঈশ্বরের অনুগ্রহে জনসমক্ষে অনেক অলৌকিক কাজও করলেন। এতে কিছু মুক্ত-ক্রীতদাস, সাইরিনি ও আলেকজান্দ্রিয়ার কিছু লোক এবং সিলিসিয়া ও এশিয়ার কিছু লোকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন স্টিফেন। স্টিফেনের কথাগুলি ছিল ঈশ্বরের আশীর্বাদপুষ্ট। তাই সেগুলিকে খণ্ডানোর ক্ষমতা কারোরই হল না। তখন সেই লোকগুলি বাঁকা পথ ধরল। তারা জেরুজালেমের জনসাধারণ ও প্রবীণ সমাজপতিদের প্ররোচিত করল। স্টিফেনকে বেঁধে আনা হল বিচারসভায়। একদল মিথ্যা সাক্ষীও হাজির হল। তারা বললে, “এই লোকটি বলেছে, ঐ নাজারেথের যিশু নাকি এই মন্দির ধ্বংস করবে এবং মোজেস আমাদের যে বিধান দিয়ে গেছেন, তা বদলে দেবে?” প্রধান পুরোহিত স্টিফেনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, “এসব কি সত্যি?”
স্টিফেন শাস্ত্র উদ্ধৃত করে দেখালেন যে, কোনো মন্দির ঈশ্বরের আবাস হতে পারে না। ঈশ্বরের সিংহাসন স্বর্গ, ঈশ্বরের পাদপীঠ এই মর্ত্য – কোথায়ই বা তাঁর আবাস নির্মাণ করা সম্ভব? এই কথা বলে স্টিফেন তীব্র আঘাত হানলেন জেরুজালেম-বাসীর উপর। বললেন, “চিরকালই তোমরা ঈশ্বরবিমুখ। যেমন ছিল তোমাদের পূর্বপুরুষেরা, তেমনই হয়েছো তোমরা। তোমাদের পূর্বপুরুষেরা কোন মহাপুরুষকে নির্যাতন করেনি? যাঁরাই শাস্ত্রোক্ত ধর্মপুত্রের আগমন ঘোষণা করেছেন, তাঁদেরই তোমরা হত্যা করেছো। এখন বিশ্বাসঘাতকতা করে তাঁকেও হত্যা করলে।”
"দ্য স্টোনিং অফ সেইন্ট স্টিফেন", গ্যাব্রিয়েল-জুলস টমাস কর্তৃক নির্মিত প্যারিসের সেন্ট স্টিফেন ইন দ্য মাউন্টেনস গির্জার সদর দরজার উপর খোদিত চিত্র।
উন্মত্ত জনসাধারণ রাগের চোটে দাঁতে দাঁত ঘষতে লাগল। ঈশ্বরানুগ্রহপ্রাপ্ত স্টিফেন তাকালেন আকাশের পানে। দেখতে পেলেন সেখানে ঈশ্বরের ডানদিকে দাঁড়িয়ে আছেন যিশু। স্টিফেন বলে উঠলেন, “ওই দেখো, আকাশ বিদীর্ণ হয়েছে। দেখতে পাচ্ছি, মানবপুত্র দাঁড়িয়ে আছেন ঈশ্বরে ডানদিকে।”
উপদেশ মুর্খকে প্রকোপিতই করে, শান্ত করে না। চিৎকার করে উঠল সবাই। কানে আঙুল দিল। তারপর এক সঙ্গে ঝাঁপিয়ে পড়ল স্টিফেনের উপর। টানতে টানতে তাঁকে নিয়ে গেল শহরের বাইরে। সেখানে নিজেদের পোষাক খুলে সৌল নামে একজনের হাতে দিয়ে স্টিফেনকে পাথর মারতে লাগল তারা। মৃত্যুকাল আসন্ন দেখে স্টিফেন বলে উঠলেন, “প্রভু যিশু, আমার আত্মা গ্রহণ করুন।” তারপর মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন। আর্তনাদ করে বললেন, “প্রভু এদের পাপ তুমি গ্রহণ করো না।” একের পর এক প্রস্তরাঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুন যুবক স্টিফেন।
রোমান ক্যাথলিক চার্চ, ইস্টার্ন অর্থোডক্স চার্চ, ওরিয়েন্টাল অর্থোডক্স চার্চ, ইস্টার্ন ক্যাথলিক চার্চ, লুথারিয়ান চার্চ, অ্যাংলিক্যান কমিউনিয়ন ও অ্যাংলিক্যান চার্চ – সর্বত্রই সন্তের মর্যাদা পান স্টিফেন। গ্রিক ভাষায় ‘স্টিফেন’ কথাটির অর্থ ‘মুকুট’। তাঁর মাথায় যে থাকে খ্রিস্ট-শহিদের মুকুট। আবার হিব্রু অর্থ ধরলে ‘স্টিফেন’ কথার অর্থ দাঁড়ায় ‘বিধি’। নববিধানে কথিত প্রথম শহিদ সন্ত স্টিফেন। তিনি খ্রিস্টের নামে যন্ত্রণাভোগের বিধিপ্রদায়ক।
ভারতের স্বাধীনতা আন্দোলন (১৮৫৭-১৯৪৭): একটি সংক্ষিপ্ত ইতিহাস :: পর্ব ৩
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড (১৩ এপ্রিল, ১৯১৯)
১৯১৯ সালের ১০ এপ্রিল ড. কিচলু ও ড. সত্যপালকে সত্যাগ্রহ আন্দোলনে জড়িত থাকার দায়ে রাওলাট আইনে গ্রেফতার করা হয়। এর ফলে পাঞ্জাব অশান্ত হয়ে ওঠে। এই গ্রেফতারের বিরুদ্ধে অমৃতসরের মানুষ মিছিল বের করে। মিছিলে পুলিশ গুলি চালালে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ফলত উন্মত্ত জনতার হাতে পাঁচ জন ইউরোপীয়ের প্রাণহানি ঘটে। ১৩ এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামে একটি উদ্যানে মহিলা ও শিশুসহ সহস্রাধিক মানুষ সমবেত হয়। সভা শুরু হওয়ার আগেই জেনারেল ও’ডায়ারের নেতৃত্বে একদল পুলিশ বিনা প্ররোচনায় সভাস্থলে গুলিবর্ষণ করে। উদ্যানটি আবদ্ধ হওয়ায় সমবেত জনতার বের হওয়ার পথ ছিল না। এতে শতাধিক পুরুষ, মহিলা ও শিশু নিহত হয়। ১২০০ জন আহত হয়। এই ঘটনা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। এরপরই জাতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান ঘটে।
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ তাঁর ‘স্যার’ উপাধি বর্জন করেন। অনেক বছর পরে ১৯৪০ সালের ১৩ মার্চ পাঞ্জাবের বীর যুবক সর্দার উধম সিং ইংল্যান্ডে গিয়ে লন্ডনের ক্যাক্সটন হলে একটি জনসভায় ও’ডায়ারকে গুলি করে হত্যা করেন। সেই বছরই ৩১ জুলাই ইংল্যান্ডে উধম সিংকে ফাঁসি দেওয়া হয়। ৩৪ বছর পর ১৯৭৪ সালের ১৯ জুলাই শহিদ উধম সিংয়ের দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনা হয়।
খিলাফত আন্দোলন (১৯২০)
তুরস্কের সুলতান ছিলেন মুসলমানদের ধর্মগুরু বা খলিফা। প্রথম বিশ্বযুদ্ধের সময় খলিফার সঙ্গে ব্রিটিশদের বিরোধ বাধলে ভারতীয় মুসলমানেরা খলিফার সম্মান রক্ষার্থে ব্রিটিশবিরোধী অবস্থান গ্রহণ করেন। ১৯২০ সালে মহম্মদ আলি ও শৌকত আলি নামে দুই ভাই ব্রিটিশ-বিরোধী আন্দোলন শুরু করেন। তাঁদের দাবি ছিল খিলাফত বা খলিফা-পদের পুনঃপ্রতিষ্ঠা। মৌলানা আবুল কালাম আজাদ আন্দোলনের নেতৃত্ব দেন। মহাত্মা গান্ধী ও ভারতীয় জাতীয় কংগ্রেস এই আন্দোলনকে সমর্থন করলে হিন্দু-মুসলমান ঐক্যের পথ সুগম হয়।
অসহযোগ আন্দোলন (১৯২০)
খিলাফত আন্দোলন সমর্থন করল কংগ্রেস। সুদৃঢ় হল হিন্দু-মুসলিম ঐক্য। সেই সুযোগে গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলনের প্রস্তুতি নিলেন। ১৯২০ সালের সেপ্টেম্বরে কংগ্রেসের কলকাতা অধিবেশনে কংগ্রেস স্বরাজকে চূড়ান্ত লক্ষ্য করে অহিংস অসহযোগের প্রস্তাব পাস করল। ব্রিটিশদের দেওয়া সম্মান ও উপাধি ফিরিয়ে দেওয়া হতে লাগল। বিভিন্ন সরকারি সংস্থার সরকার-মনোনীত সদস্যরা পদত্যাগ করলেন। সরকারি দরবার সহ অন্যান্য সরকারি অনুষ্ঠান বয়কট করা হল। আইনজীবীরা ব্রিটিশ আদালতে যেতে অস্বীকার করলেন। সাধারণ মানুষ সামরিক ও অন্যান্য সরকারি পদ গ্রহণে অস্বীকার করল। বিদেশি পণ্যও বয়কট করা হল।
আলি ভ্রাতৃদ্বয়কে সঙ্গে নিয়ে গান্ধীজি সারা দেশ ঘুরে কয়েকশো সভায় ভাষণ দিলেন। বাংলায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বয়কট বিশেষভাবে সফল হল। লালা লাজপৎ রায়ের নেতৃত্বে ভাল সাড়া পাওয়া গেল পাঞ্জাবেও। আন্দোলন সফল হল বোম্বাই, যুক্তপ্রদেশ, বিহার, উড়িষ্যা, আসাম ও মাদ্রাজেও। আদালত বয়কটের সময় মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাশ, রাজাগোপালাচারী, সৈফুদ্দিন কিচলু, বল্লভভাই প্যাটেল, অরুণা আসফ আলি প্রমুখ বিশিষ্ট আইনজীবী তাঁদের লাভজনক পেশা পরিত্যাগ করলেন।
গান্ধীজির অনুগামীরা অসহযোগ আন্দোলনের সময় দোকানে দোকানে পিকেটিং চালাল। এই সময় প্রিন্স অফ ওয়েলসের ভারত সফরকে ঘিরে এক অভাবনীয় ঘটনা ঘটল। ১৯২১ সালের ১৪ নভেম্বর তিনি বোম্বাই বন্দরে পদার্পণ করলেন। কিন্তু যেখানেই গেলেন সেখানেই দেখলেন খালি রাস্তা আর বন্ধ দোকানপাট। অসহযোগ আন্দোলনের অঙ্গ হিসেবে দেশজুড়ে কৃষক আন্দোলন, পাঞ্জাবে অকালি আন্দোলন, আসাম-বেঙ্গল রেলওয়ের ধর্মঘট ও অজস্র স্থানীয় আন্দোলনও শুরু হয়ে গেল। দেশজুড়ে সকলেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন।
চৌরিচৌরার ঘটনা (১৯২২)
১৯২১ সালের ডিসেম্বর মাসে কংগ্রেসের আমেদাবাদ অধিবেশনে গান্ধীজিকে নেতা করে একটি আইন অমান্য আন্দোলনও শুরু করার প্রস্তাব গৃহীত হল। কিন্তু গান্ধীজি এই আন্দোলন শুরু করার আগেই যুক্তপ্রদেশের গোরখপুরের কাছে চৌরাচৌরা গ্রামে উন্মত্ত জনতা একটি পুলিশ ফাঁড়ি আক্রমণ করে। পুলিশ গুলি চালাতে বাধ্য হলে জনতা ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয়। এর ফলে ২২ জন পুলিশকর্মীর মৃত্যু হয়। এই ঘটনায় ব্যথিত হয়ে গান্ধীজি ১৯২২ সালের ১২ ফেব্রুয়ারি বরদৌলিতে কংগ্রেস কর্মসমিতির সভা ডেকে আন্দোলন প্রত্যাহার করে নেন। চৌরিচৌরার ঘটনা বিশ্লেষণ করে গান্ধীজির মনে হয় যে, দেশের মানুষ এখনও গণ-আইনঅমান্য আন্দোলনের জন্য প্রস্তুত নয়। এতদ্সত্ত্বেও গান্ধীজিকে গ্রেফতার করে ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
স্বরাজ্য দল (১৯২২)
এদিকে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দেয়। মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাশ ও এন. সি. কেলকর গান্ধীজির সিদ্ধান্তের কড়া সমালোচনা করে স্বরাজ্য দল গঠন করার সিদ্ধান্ত নেন। ১৯২৩ সালের ১ জানুয়ারি ‘কংগ্রেস-খিলাফত স্বরাজ্য দল’ নামে এই দল স্থাপিত হয়। তবে বিকল্প কর্মসূচি হিসেবে স্বরাজ্য দল সর্বব্যাপী আইন অমান্য আন্দোলনের বদলে নরমপন্থী আন্দোলনের কথা বলে। স্বরাজ্য দলের কৌশল ছিল নির্বাচনের মাধ্যমে মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের ফলে গঠিত আইনসভাগুলিতে যোগ দিয়ে সেগুলিকে ভিতর থেকে দুর্বল করে দেওয়া এবং সরকারের উপর নীতিগত চাপ সৃষ্টি করে জনস্বার্থে গৃহীত স্থানীয় সরকারের সিদ্ধান্তগুলি কার্যকর করা।
১৯২৩ সালের নির্বাচনে ১৪৫টি আসনের মধ্যে ৪৫টি দখল করে স্বরাজ্য দল। প্রাদেশিক নির্বাচনে এই দল তেমন সাফল্য না দেখাতে পারলেও মধ্যপ্রদেশে স্বরাজ্য দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বাংলাতেই স্বরাজ্য দল বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর স্বরাজ্য দল বিরোধী দলের ভূমিকা পালন করতে থাকে। তাঁরা রাজনৈতিক বন্দীমুক্তি, প্রাদেশিক স্বায়ত্ত্বশাসন ও ব্রিটিশ সরকারের দমনমূলক আইনগুলি প্রত্যাহারের দাবি জানাতে থাকেন। কিন্তু ১৯২৫ সালে চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পর থেকে তাঁরা ক্রমশ সরকারের সঙ্গে সহযোগিতার পথ ধরেন। এতে দলের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। ফলে ১৯২৬ সালে স্বরাজ্য দল ভেঙে যায়।
সাইমন কমিশন (১৯২৭)
স্বরাজ্য দলের কার্যকলাপ ব্রিটিশ সরকারকে মন্টেগু-চেমসফোর্ড সংস্কারে প্রবর্তিত দ্বৈত শাসনব্যবস্থার পুনর্মূল্যায়নে বাধ্য করে। সরকার ভারতে আরও বেশি প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা যায় কিনা সেই ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে। এই কাজের জন্য ১৯২৭ সালের নভেম্বর মাসে ব্রিটিস সরকার সাইমন কমিশন নিয়োগ করে। কিন্তু এই কমিশনের সকল সদস্যই ছিলেন ইউরোপীয়। এহেন ব্যবস্থায় ভারতীয় নেতৃবর্গ অপমানিত হন এবং কমিশন বয়কট করেন। তেজ বাহাদুর সপ্রুর নেতৃত্বে লিবারাল ফেডারেশন, ভারতীয় শিল্প ও বাণিজ্য কংগ্রেস এবং হিন্দু মহাসভা এই কমিশন বয়কটের সিদ্ধান্ত নিলেন। এই প্রসঙ্গে মুসলিম লিগ দ্বিধাবিভক্ত হল। লিগের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা মহম্মদ আলি জিন্নাহের নেতৃত্বে বয়কট সমর্থন করলেন।
ভারতীয় জাতীয় কংগ্রেস বয়কটকে আন্দোলনের রূপ দিলেন। ১৯২৮ সালের ৩ ফেব্রুয়ারি সাইমন ও তাঁর সহকর্মীরা বোম্বাইতে অবতরণ করামাত্র আন্দোলন শুরু হল। দেশের প্রত্যেকটি ছোটো ও বড়ো শহরে হরতাল পালিত হল। মানুষ পথে নেমে প্রতিবাদ-মিছিলে যোগ দিল। সাইমন কমিশনকে দেখানো হল কালো পতাকা। যেখানেই কমিশন গেল সেখানেই আওয়াজ উঠল ‘গো ব্যাক সাইমন’ (‘সাইমন ফিরে যাও’)। লাহোরে বিক্ষোভ মিছিলে পুলিশের নির্বিচারে লাঠিচালনায় প্রবীণ নেতা লালা লাজপৎ রাই আহত হলেন, পরে সেই আঘাতই তাঁর মৃত্যু ঘটল। ১৯২৮ সালের ডিসেম্বরে বিপ্লবী ভগৎ সিং ও তাঁর সহযোগীরা সন্ডার্স নামে এক ব্রিটিশ পুলিশ অফিসারকে হত্যা করে লাজপৎ রায়ের মৃত্যুর প্রতিশোধ তুললেন।
বাইবেল-সার :: পথনির্দেশ (পর্ব ১)
মুক্তির পথ
যিশু বললেন, আমিই পথ, আমিই সত্য, আমিই জীবন; আমার মধ্যে দিয়ে না গেলে কেউই পিতার নিকট পৌঁছাতে পারবে না। (জন, ১৪।৬)
প্রভু যিশু খ্রিস্টে বিশ্বাস রাখো, তাইলেই তুমি মুক্তি পাবে, তোমার পরিবার-পরিজনও মুক্ত হবে। (প্রেরিত, ১৬।৩১)
যদি মুখে প্রভু যিশুকে স্বীকার করো, যদি অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাঁকে মৃত্যুলোক থেকে পুনরুজ্জীবিত করেছিলেন, তবে মুক্তি পাবেই। (রোমীয়, ১০।৯)
দুঃখে সান্ত্বনা
ধন্য ঈশ্বর! ধন্য আমাদের প্রভু যিশু খ্রিস্টের পিতা! ধন্য করুণাময়! ধন্য দয়াময়! সমস্ত দুঃখে, সমস্ত সংকটে তিনিই আমাদের সান্ত্বনা দেন। তাঁরই বলে আমরা অন্য দুঃখীকেও সান্ত্বনা দিতে পারি। আমরা যেমন খ্রিস্টের যন্ত্রণার ভাগী হয়েছি, তেমনি তাঁর কাছে সান্ত্বনাও পেয়েছি প্রচুর। (করিন্থীয় দুই, ১।৩-৫)
আমরা যখন দুর্বল হয়ে পড়ি তখন পবিত্র আত্মাই আমাদের সাহায্য করেন; কারণ, সে অবস্থায় আমরা ঠিক ঠিক প্রার্থনা করতে পারি না: কিন্তু আমাদের অব্যক্ত আর্তনাদের মধ্যে দিয়ে পবিত্র আত্মা স্বয়ং আমাদের হয়ে প্রার্থনা করেন। অন্তর্যামী পবিত্র আত্মার মন জানেন, কারণ তিনি যে ঈশ্বরের ইচ্ছানুসারেই সন্তদের হয়ে প্রার্থনা করেন। আমরা তো জানি, ঈশ্বরকে যারা ভালবাসে, যারা তাঁর কাজ করার জন্য আহূত হয়, সকল পরিস্থিতিতেই ঈশ্বর তাঁদের কল্যাণ করেন। (রোমীয়, ৮।২৬-২৮)
যন্ত্রণায় আরাম
এর (যন্ত্রণা) হাত থেকে নিষ্কৃতির জন্য তিন বার প্রভুর কাছে প্রার্থনা করেছিলুম। কিন্তু তিনি আমাকে বলেন, আমার আশীর্বাদই তোমার পক্ষে যথেষ্ট। তোমার দুর্বলতায় আমার শক্তি পূর্ণতা পায়। তাই আমার দুর্বলতা নিয়ে আমি সানন্দে গর্ব করব যেন খ্রিস্টের শক্তি আমার মধ্যে সঞ্চারিত হতে পারে। তাই তো খ্রিস্টের জন্য সকল প্রকার দুর্বলতা, অপমান, অনটন, নির্যাতন ও বিপদ আমি হৃষ্টচিত্তে বহন করি; কারণ আমি যখন দুর্বল, তখনই তো আমি শক্তিমান। (করিন্থীয় দুই, ১২।৮-১০)
যিনি পাপীদের এত বিরুদ্ধাচারণ সহ্য করেছিলেন, তাঁর কথা ভাবো – তাহলে আর তোমাদের মনে হতাশা জাগবে না। পাপের বিরুদ্ধে তোমাদের সংগ্রাম এখনও রক্তক্ষয়ী আকার ধারণ করেনি। তোমরা কি সেই আশ্বাসবাণীটি ভুলে গেলে যেখানে তোমাদের পুত্র বলে সম্বোধন করে বলা হয়েছে, বৎস, প্রভুর শাসনকে তুচ্ছ কোরো না। তিনি অনুযোগ করলে হতাশ হয়ো না। কারণ, প্রভু যাকে ভালবাসেন, তাকেই শাসন করেন; যাকে পুত্ররূপে গ্রহণ করেন, তাকেই প্রহার করেন। ঈশ্বর তোমাদের সঙ্গে পিতাসুলভ আচরণই করছেন। কোন পিতা তাঁর পুত্রকে শাসন করেন না? সংশোধিত হওয়ার জন্যই তো তোমরা কষ্ট সহ্য করছ। সবাইকে তিনি যেভাবে সংশোধন করেন, তোমাদের যদি সেভাবে সংশোধন না করা হয়, তবে তোমরা পুত্র নও, জারজ সন্তান মাত্র। তাছাড়া, আমাদের রক্তমাংসের পিতা আমাদের শাসন করলেও আমরা তাঁদের শ্রদ্ধাই করে থাকি; তবে বিশ্বপিতা যিনি তাঁকে আরো বেশি মান্য করে জীবন লাভ করব না কেন? রক্তমাংসের পিতা কিছুদিন মাত্র তাঁদের বিচারবুদ্ধি দিয়ে আমাদের শাসন করেন। কিন্তু ঈশ্বর আমাদের প্রকৃত মঙ্গলের জন্য শাসন করেন; যাতে আমরাও তাঁর পবিত্রতার অংশীদার হতে পারি। শাসন আপাতদৃষ্টি সুখকর কখনই নয়, বরং তা বেদনাদায়ক। কিন্তু ঈশ্বর যাঁদের শাসন করে শেখান, তাদের পক্ষে শাসন পরবর্তীকালে শান্তিপূর্ণ ধর্মীয় জীবন যাপনে সাহায্য করে। সুতরাং শিথিল বাহু তুলে ধরো তোমরা, অবসন্ন পা-দুটি সবল করো, উঠে দাঁড়াও দৃঢ় পদে। (হিব্রু, ১২।৩-১২)
সিদ্ধান্তগ্রহণে সহায়তা
তোমাদের কারোর জন্য জ্ঞানের অভাব হয়, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা কোরো, পাবে। তিনি কোনো অনুযোগ না করে উদার হস্তে সকল মানুষকেই জ্ঞান প্রদান করেন। কিন্তু মনে সন্দেহের লেশমাত্র না রেখে বিশ্বাসে নির্ভর করে চাইতে হবে। মনে রেখো, সন্দেহকারী মানুষ বায়ুতাড়িত বিক্ষিপ্ত আলোড়িত সমুদ্রতরঙ্গের মতো হয়। এই ধরনের দ্বিধাগ্রস্থ মানুষ, যার মনের কোনো স্থিরতা নেই, সেই প্রভুর কাছ থেকে কিছুই পাওয়ার প্রত্যাশা করে না। (জেমস, ১।৫-৮)
নিজের বিচারবুদ্ধির উপর ভরসা না রেখে সর্বান্তকরণে প্রভুতে বিশ্বাস রাখো। পথের সন্ধান চাও, তিনি সে সন্ধান দেবেন। (প্রবাদমালা, ৩।৫-৬)
বিপদে ত্রাণ
যিনি পরমের গোপন আশ্রয়ে বাস করেন, তিনি নিত্য সর্বশক্তিমানের ছায়ায় থাকেন।
আমি প্রভুর কথা বলি–তিনি আমার পরম আশ্রয়, তিনিই আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাঁকেই বিশ্বাস করি।
তিনি ব্যাধের ফাঁদ থেকে আমাদের রক্ষা করেন। তিনি মহামারীর প্রকোপ থেকে আমাদের রক্ষা করেন।
তিনি তোমাকে তাঁর ডানায় আবৃত করবেন; সেখানে তুমি পাবে আশ্রয়; সেই ডানাই হবে তোমার ঢাল ও চর্মফলক।
রাতে বিভীষিকা তোমায় ভয় দেখাতে পারবে না, দিনের আলোয় ছোঁড়া তীরও তোমাকে ভয় দেখাতে পারবে না।
রাতের অন্ধকারে চুপিচুপি আসা মড়ক তোমাকে ভীত করবে না, দুপুরের আলো কাঁপিয়ে আসা মহামারীও তোমাকে ভীত করবে না।
তোমার পাশে হাজার লোকের পতন হবে, তোমার চতুর্দিকে দশ হাজার লোকের পতন হবে, কিন্তু বিপদ তোমাকে স্পর্শ করবে না। তোমার কোনো ক্ষতিই হবে না।
তুমি চোখ মেলে দেখবে কী পুরস্কার দুর্জনেরা পাচ্ছে।
হে প্রভু, তুমিই আমার আশ্রয়। কারণ তোমার আশ্রয়ই সেই পরমের আশ্রয়।
তুমি সব বিপদের উর্ধ্বে, তোমার ঠাঁই সব উপদ্রবের পরপারে।
ঈশ্বরের নির্দেশে স্বর্গদূতেরা তোমায় রক্ষা করবেন।
তাঁরা তোমায় দু-হাতে তুলে ধরবেন, তোমার পায়ে পাথরের আঘাত লাগবে না।
সিংহ ও বিষধর সাপকে তুমি অবলীলায় মাড়িয়ে যাবে; তরুণ সিংহ ও ভয়াল দানবকে তুমি পদদলিত করবে।
আমাকে সে ভালবাসে, সে আমার পরিচয় জানে, তাই আমি তাকে ত্রাণ করব, তাকে নিরাপদ আশ্রয়ে রাখব।
তার ডাকে আমি সাড়া দেবো, সঙ্কটে তার পাশে থাকব, তাকে উদ্ধার করব, তাকে গৌরবান্বিত করব।
দীর্ঘ আয়ু দিয়ে তাকে পরিতৃপ্ত করব। তাকে মুক্তির পথ দেখাবো। (গীতসংহিতা ৯১)
আমি পর্বতমালার দিকে চেয়ে থাকি, কারণ সেখান থেকেই আমার ত্রাণ আসবে।
স্বর্গমর্ত্যসৃষ্টিকারী আমার প্রভুর ত্রাণ আসবে।
তিনি অনিদ্র, তিনি তোমার পদযুগল কখনই বিচলিত হতে দেবেন না।
দেখো, ইসরায়েলের রক্ষাকর্তা কখনও তন্দ্রাবিষ্ট হন না, নিদ্রা যান না।
প্রভুই তোমার রক্ষক, প্রভুই তোমার ডান হাতের আচ্ছাদন।
দিনে সূর্য তোমায় আঘাত করবে না, রাতে চন্দ্র তোমায় আঘাত করবে না।
প্রভু তোমাকে রক্ষা করবেন, প্রভু তোমার আত্মাকে রক্ষা করবেন।
এখন থেকে চিরকাল তোমার যাতায়াতের পথে প্রভু তোমায় রক্ষা করবেন। (গীতসংহিতা ১২১)
বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার :: মরসুম ১ পর্ব ১ :: হেলমাউথে স্বাগত
বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার
সানিডেল হাইস্কুল। নিশুতি রাত। ক্লাসঘরের জানলা খুলে ভিতরে ঢুকে এল একটি ছেলে–সেই স্কুলেরই ছাত্র। সঙ্গে একটি মেয়ে। মেয়েটি যেন কিছুটা ভীত। বোঝাই যাচ্ছে, মেয়েটিকে ফুসলিয়ে অন্ধকার রাতে নির্জন স্কুলবাড়ির মধ্যে টেনে এনেছে ছেলেটা। হঠাৎ যেন মেয়েটি কিসের শব্দ শুনে কুঁকড়ে গেল। ছেলেটা ক্লাসঘরের বাইরে উঁকি মেরে দেখল কেউ আছে কিনা। কেউ নেই। মেয়েটির চোখে যেন অবিশ্বাস। সে নিজে দেখল। তারপরই আচমকা মেয়েটার মুখখানি বিকৃত ভ্যাম্পায়ারের আকার নিল। অতর্কিতে সে আক্রমণ করল ছেলেটিকে।
এই মেয়েটিই ডার্লা। দ্য মাস্টার নামে পরিচিত ভ্যাম্পায়ার-প্রভুর দলের এক অন্যতম প্রধান সদস্যা।
প্রথম দিন স্কুলে আসার আগে বাফি একটা বিচ্ছিরি দুঃস্বপ্ন দেখেছিল। তাইতে তার মা জয়েস সামারস নিজে গাড়ি চালিয়ে বাফিকে স্কুল অবধি ছেড়ে দিয়ে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, “সব সময় ইতিবাচক কথা ভাববি!” প্রিন্সিপাল ফ্লুটি বাফির কাগজপত্র ঘেঁটে জানতে পারলেন যে, বাফি তার আগের স্কুলের জিমটা পুড়িয়ে ফেলেছিল। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাফি বলতে যাচ্ছিল যে ওটা ‘ভ্যাম্পায়ারে ভর্তি ছিল’; কিন্তু মাঝপথে নিজেকে শুধরে নিয়ে বলল “ওটা অ্যাসবেসটাসে ভর্তি ছিল!” প্রিন্সিপাল বাফিকে ভর্তি নিলেন ঠিকই। কিন্তু সাবধান করে দিলেন, এখানে উল্টোপাল্টা কোনো কাণ্ড ঘটালে তিনি তা আদৌ বরদাস্ত করবেন না।
বাফি
প্রিন্সিপালের অফিস থেকে বেরোনোর সময় একজনের সঙ্গে ধাক্কা খেয়ে বাফির হাতব্যাগটা মাটিতে ছিটকে পড়ল। সঙ্গে সঙ্গে সব কিছু ছড়িয়ে গেল। সুন্দরী মেয়েদের সাহায্য করতে কলেজে কোনো না কোনো ছেলে ঠিক ছুটে আসে। জান্ডার হ্যারিস সেখান দিয়েই যাচ্ছিল। সে বাফির দুরবস্থা দেখেই ছুটে এল। এইভাবেই জান্ডারের সঙ্গে বাফির পরিচয় হয়ে গেল। জান্ডার বাফির সব জিনিস তুলে তার হাতে দিল। শেষে দেখল বাফি একটা কাঠের গোঁজ ফেলে গেছে। সে ডাক দিল। কিন্তু বাফি তখন তার নাগালের বাইরে। অগত্যা জান্ডার গোঁজটা নিজের পকেটে পুরে রাখল।
এদিকে ইতিহাস ক্লাসে কর্ডেলিয়া চেজ নামে এক অতিসুন্দরী (এবং সেই জন্য ছেলে-মহলে বেশ জনপ্রিয়ও বটে) ছাত্রী বাফির সঙ্গে আলাপ করল। এটা-সেটা ছোটোখাটো ব্যাপারে সে বাফিকে সাহায্য করল। প্রথম দর্শনে বাফিরও তাকে বেশ লাগল। আসলে বাফি সান ফ্রান্সিসকো থেকে সানিডেলে এসেছে শুনে সে বাফির ‘কুলনেস ফ্যাক্টর’ টেস্ট করছিল। জল খাওয়ার জায়গায় উইলো রোসেনবার্গ নামে একটি বোকাসোকা মেয়েকে কর্ডেলিয়া যেভাবে অপমান করল, তাতেই তার আসল চেহারা বাফির কাছে খুলে গেল।
যাই হোক, এরপর বাফি গেল লাইব্রেরিতে। লাইব্রেরিয়ান রুপার্ট গিলস তো বাফিকে দেখেই আশ্চর্য হয়ে গেলেন। তিনি অতি উচ্ছ্বাসের সঙ্গে ভ্যাম্পায়ার নামে পুরনো মোটা বই বাফির সামনে রাখলেন। বইটা দেখে বাফির মুখের ছবিটাই গেল পালটে। সে কোনো কথা না বলে ছুট্টে লাইব্রেরি থেকে পালিয়ে গেল।
উইলোর সঙ্গে বাফি
বিরতির সময় উইলোকে একা পেয়ে বন্ধুত্ব করে নিল। এমন সময় জান্ডার এসে বাফিকে তার কাঠের গোঁজটি ফেরত দিল। গোঁজটা যাতে কারো সন্দেহ না উদ্রেক করতে পারে, সেজন্য বাফি বলল লস এঞ্জেলসের লোকে নাকি আত্মরক্ষার জন্য কাঠের গোঁজ রাখে! এমন সময় জেস ম্যাকনেল নামে একটা সুদর্শন ছোকরার সঙ্গে কর্ডেলিয়াও তাদের কাছে এসে হাজির হল। কর্ডেলিয়া বলল, তাদের বন্ধুর অরার লকার থেকে একটা মরা লোক পাওয়া গেছে! বাফি তাকে জিজ্ঞাসা করে বসল, লোকটার গায়ে কোনো দাগ আছে কিনা। এরকম অদ্ভুত প্রশ্নে বিরক্ত হয়ে কর্ডেলিয়া সটান সেখান থেকে চলে গেল। বাফি কাউকে কিছু না বলে চুপিচুপি ঢুকল লকার রুমে। দেখল সত্যিই মৃতদেহের (যে ছেলেটিকে স্কুলে রাতের বেলা কামড়েছিল ডার্লা) ঘাড়ের কাছে ভ্যাম্পায়ারে কামড়ের দাগ।
সব দেখে শুনে বাফির মনে হল লাইব্রেরিতে গিয়ে মিস্টার গিলসের সঙ্গে দেখা করাটা জরুরি। মিস্টার গিলসের কাছে গিয়ে সে জানল যে, আসলে তিনি একজন ‘ওয়াচার’ আর বাফি একজন ‘স্লেয়ার’। যুগে যুগে ভ্যাম্পায়ারদের মারার জন্য বিশেষ ক্ষমতাসম্পন্ন স্লেয়ারদের জন্ম হয়। আর সেই স্লেয়ারদের প্রশিক্ষণ দিয়ে যাঁরা তাদের কাজ সফল করতে সাহায্য করেন, তাঁদের বলা হয় ওয়াচার। যদিও এসব শুনে বাফি মোটেও খুশি হল না। সে স্পষ্ট জানিয়ে দিল, স্লেয়ারের জীবন তার সব কিছু কেড়ে নিয়েছে। তাকে স্কুল থেকে বিতাড়িত হতে হয়েছে। পুরনো বন্ধুরা সবাই তাকে ছেড়ে গেছে। সামাজিক জীবন বলে কিছুই থাকেনি তার। রেগে মেগে বাফি লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। তাকে বোঝানোর জন্য পিছন পিছন যান মিস্টার গিলস। এদিকে বাফি আর মিস্টার গিলসের সেই অদ্ভুত কথাগুলো চুপিচুপি বুকশেলফের আড়াল থেকে শুনে ফেলে জান্ডার। সব শুনে সে তো থ! যদিও কিছুই বুঝতে পারে না জান্ডার।
রহস্যময় যুবক
সেদিন রাতে বাফি যাচ্ছিল সানিডেলের বিখ্যাত নাইটক্লাব দ্য ব্রোঞ্জে। যাওয়ার পথে এক সুদর্শন যুবকের সঙ্গে দেখা হল বাফির। যুবকটি বাফিকে বলল, বাফি আসলে ভ্যাম্পায়ার ক্রিয়াকলাপের কেন্দ্রস্থল এক ‘হেলমাউথ’-এ বাস করছে। আর সামনেই ভ্যাম্পায়ারদের ভয়াল উৎসব ‘হারভেস্ট’। এই অবস্থায় বাফি খুব একটা নিরাপদ নয়। যুবকটি বাফিকে একটা রুপোর ক্রুস দিয়ে চলে গেল।
দ্য ব্রোঞ্জে গিয়ে বাফি দ্যাখে উইলো অন্য ছেলেদের সঙ্গে মিশতে লজ্জা পাচ্ছে। সে উইলোকে উৎসাহ দেয়। এমন সময় ক্লাবে মিস্টার গিলসের সঙ্গে দেখা হয়ে যায় বাফির। সে বাফিকে সেই যুবকের কথা বলে ‘হেলমাউথ’ আর ‘হারভেস্ট’ কথাদুটি শুনে মিস্টার গিলস আতঙ্কিত হয়ে পড়েন। তিনি মরিয়া হয়ে বাফিকে ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে কাজ শুরু করতে উৎসাহ দিতে থাকেন। কথা বলতে বলতে বাফি দ্যাখে উইলো এক সুদর্শন যুবকের সঙ্গে খুব ভাব জমিয়েছে। তারপরই সে তার স্লেয়ার-সুলভ অনুভূতির সাহায্যে বুঝতে পারে যে, সুদর্শন যুবকটি আসলে এক ভ্যাম্পায়ার! ভ্যাম্পায়ারটা উইলোকে নিয়ে যেন কোথায় যাচ্ছে। শেষে তারা বাফির দৃষ্টির আড়ালে চলে গেলে বাফিও মরিয়া হয়ে তাদের খুঁজতে বের হল। এদিকে খুঁজতে গিয়ে ভুল করে কর্ডেলিয়াকে গোঁজ মারতে যায় বাফি। এদের বাফির উপর কর্ডেলিয়া খাপ্পা হয়ে ওঠে।
অন্যদিকে সেই সময় ডার্লার সঙ্গে আলাপ হয় জেসের। জেস কিছুক্ষণ আগে কর্ডেলিয়া তার সঙ্গে ড্যান্সে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু কর্ডেলিয়া সে প্রস্তাব প্রত্যাখ্যান করায় জেসও সঙ্গিনী জোটাতে মরিয়া হয়ে উঠেছিল। এই অবস্থায় জেসকে হাত করল ডার্লা।
ওদিকে বাফির সঙ্গে দ্যাখা হয়ে গেল জান্ডারের। বাফি জান্ডারকে বোঝাতে সমর্থ হয় যে, শিগগির উইলোকে খুঁজে বের করতে না পারলে তার সমূহ বিপদ।
দ্য মাস্টার
মাটির উপর যখন এই সব কাণ্ড চলছে তখন সানিডেলের সড়কের তলায় ভূগর্ভে চলছে অন্য কিছু। সেখানে হারভেস্টের প্রস্তুতি সারছে ভ্যাম্পায়ারের দল। সেই জন্য প্রথামতো অনুষ্ঠান করে তাদের প্রভু দ্য মাস্টারকে জাগিয়ে তুলছে তারা। মাস্টার জাগলেন। সঙ্গে সঙ্গে বিশ্বস্ত ভ্যাম্পায়ার লুককে পাঠালেন হারভেস্টের জন্য কিছু ‘তরুণ রক্ত’ খুঁজে আনতে।
উইলোর নতুন সঙ্গীটি উইলোকে নিয়ে একটা কবরখানার ক্রিপ্টে। সেখানে জেসকে নিয়ে হাজির হল ডার্লাও। ডার্লা ইতিমধ্যেই জেসকে কামড়েছিল। বেচারা তখন বেশ দুর্বল। ডার্লা স্বমূর্তি ধরে উইলোকে আক্রমণ করতে যাবে, এমন সময় সেখানে হাজির হল বাফি আর জান্ডার। বাফির অকুতোভয় ভাবভঙ্গি দেখে প্রথমে ডার্লা কিছুটা অবাকই হল। তারপর যেভাবে বাফি উইলোর ভ্যাম্পায়ারটাকে অতর্কিতে বধ করল, তাতে সে বুঝে গেল যে বাফি আসলে এক স্লেয়ার। আহত জেসকে নিয়ে জান্ডার আর উইলো পালাল। কিন্তু ক্রিপ্টের বাইরে এসে তারা অন্য একদল ভ্যাম্পায়ারের সামনে পড়ল। ক্রিপ্টের মধ্যে বাফির হাতে কয়েক ঘা খেয়েই ডার্লা ভয়ে কাঁপতে লাগল। ঠিক সেই সময় তার সাহায্যে এগিয়ে এল লুক। বাফিকে লুকের হাতে ছেড়ে দিয়েই ডার্লা পালাল। লুক শক্তিমান ভ্যাম্পায়ার। তার সঙ্গে বাফি কিছুতেই পেরে উঠল না। শেষে লুক বাফিকে একটা পাথরের কফিনের মধ্যে ফেলে কামড়াতে গেল। এমন সময়…
ক্রমশ…
কলকাতা মেট্রোর ষোলোটি নতুন রুটের সমীক্ষার কাজ শুরু
সম্প্রসারণ পরিকল্পনার মানচিত্র
ভারতীয় রেলের অন্যতম অধিগৃহীত সংস্থা রাইটস কলকাতা মেট্রো রেল নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে ষোলোটি নতুন রুটের সমীক্ষার কাজ শুরু করল। প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ২০১১-১২ সালের রেল বাজেটে এই ষোলোটি রুট সমীক্ষার প্রস্তাব রেখেছিলেন। এই পরিকল্পনা সাফল্যের মুখ দেখলে শুধু যে বৃহত্তর কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিই কলকাতা মেট্রো পরিষেবার আওতায় আসবে, তাই নয় কলকাতা মেট্রো পরিণত হবে ভারতের বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্কে।
সমীক্ষার পর রাইটস বিস্তারিত প্রকল্প রিপোর্ট জমা দেবে। তারই ভিত্তিতে সম্ভবত ধাপে ধাপে এই সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হবে। রাইটস যেসব রুটে এই নতুন মেট্রোপথ স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখবে সেগুলি হল:
* সাঁতরাগাছি–শালিমার (ডবল-লাইন করিডোর, কোনা এক্সপ্রেসওয়ে হয়ে)
* বালি হল্ট–চন্দননগর
* জোকা – মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) (ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল হয়ে)
* ব্যারাকপুর–কল্যাণী
* জোকা–ডায়মন্ড হারবার (ডায়মন্ড হারবার রোড বরাবর)
* মধ্যমগ্রাম–ব্যারাকপুর (সোদপুর রোড ও কল্যাণী এক্সপ্রেসওয়ে বরাবর)
* বারাসত–বসিরহাট (২ নং রাজ্যসড়ক বরাবর)
* বসিরহাট–মহানায়ক উত্তমকুমার/কবি সুভাষ (নিউ গড়িয়া)
* হাওড়া ময়দান–শ্রীরামপুর (ডানকুনি ও সিঙ্গুর হয়ে)
* হাওড়া ময়দান–বেলুড়,
* হাওড়া ময়দান–ধূলাগড়ি,
* ব্যারাকপুর–কল্যাণী
মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য কলকাতা মেট্রোকে কোচ ও রেক জোগান দেওয়ার জন্য একটি বিশেষ কারখানাও কলকাতার আশেপাশে গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ভূগর্ভস্থ লাইন পাতা ব্যয়বহুল বলে ভায়াডাক্ট অর্থাৎ উড়ালপথে সম্প্রসারণকেই প্রাধান্য দেওয়া হবে। কোচ ও রেকের অভাব মেটানোর জন্য একটি কোচ মিড-লাইফ হ্যাবিলিটেশন ইউনিটও গড়ে তোলা হবে। নতুন রুট চালুর আগেই এই সব পরিকাঠামো গড়ে তোলা হবে।
পাশাপাশি নোয়াপাড়া-বারাসত (বিমানবন্দর হয়ে), বরানগর-ব্যারাকপুর ও বরানগর-দক্ষিণেশ্বর, বিমানবন্দর-কবি সুভাষ (রাজারহাট হয়ে) এবং জোকা-বিবাদীবাগ (মাঝেরহাট হয়ে) – এই নির্মীয়মান মেট্রোপথগুলির কাজের অগ্রগতির দিকে নজর রাখার জন্য উচ্চপদস্থ রেলওয়ে আধিকারিকদের নিয়ে একটি কোর কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই ২০১০ সালের ২৯ ডিসেম্বর কলকাতা মেট্রোকে পৃথক জোনের স্বীকৃতি দেওয়ার সময় ১১,০০০ কোটি টাকার সংস্থান করে যান।
এছাড়া রেলওয়ে রাজ্য সরকারের হাতে থাকা ইস্ট-ওয়েস্ট মেট্রো অধিগ্রহণের ক্ষেত্রে নীতিগত সম্মতি জানিয়েছে। এই ব্যাপারে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তাও চলছে বলে জানা গিয়েছে।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, ২ জানুয়ারি, ২০১২
ভগিনী নিবেদিতার প্রবন্ধ ‘নব্য হিন্দুধর্ম’
নব্য হিন্দুধর্ম
ভগিনী নিবেদিতা
[১৯১০ সালের ১৯ মার্চ ‘কর্মযোগিন’ পত্রিকায় এই নিবন্ধটি ‘দ্য নিউ হিন্দুইজম’ নামে প্রকাশিত হয়। পরে এটি নিবেদিতার সিভিল আইডিয়াল অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিটি বইতে (দ্য কমপ্লিট ওয়ার্কস অফ সিস্টার নিবেদিতা, চতুর্থ খণ্ড, অদ্বৈত আশ্রম প্রকাশিত) অন্তর্ভুক্ত হয়। হিন্দুধর্ম-বিষয়ে নিবেদিতার গভীর অধ্যয়ন, তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি ও উচ্চাকাঙ্ক্ষার নিদর্শন এই নিবন্ধটি।]
ভগিনী নিবেদিতা
আমাদের রাজনৈতিক ইতিহাসের প্রতিটি যুগ হিন্দু ধর্মচর্চার ক্ষেত্রে এক একটি নবযুগের সূচনা করে থাকে। যেসব ধ্যানধারণা জন্মলগ্ন থেকে আমাদের ঘিরে আছে, সেগুলি ভূতাত্ত্বিক শিলাস্তরের মতো একটির পর একটি সঞ্চিত; তার প্রতিটি স্তরই নিজ নিজ জন্মকালীন চিহ্নগুলি বহন করছে। বর্তমান কালের জ্বলন্ত সমস্যাগুলিও সেই রকম আমাদের ধর্ম, চিন্তাভাবনা ও রীতিনীতির উপর নিজের সুস্পষ্ট ছাপ রেখে যাচ্ছে। বোঝাই যায়, যা নতুন তা যদি সব বাধা অতিক্রম করে টিকে থাকতে চায়, তবে তাকে পুরনোর অবশেষ দিয়ে নিজেকে গড়তে হবে, বাইরে থেকে আমদানি-করা উপাদানে কাজ হবে না। আর এই জন্যই আমরা বুঝতে পারি না, আমাদের এই যুগ নব্য হিন্দুধর্মের যুগ। এই হিন্দুধর্ম সনাতন হিন্দুধর্মই, শুধু তা একটি নতুন কণ্ঠ আর এক নতুন প্রয়োগবিধি খুঁজে নিয়েছে। বিবেকানন্দের মহতী বাণী শুনলে মনে হয়, এই কথাগুলি তো আমরা ছেলেবেলায় ঠাকুরদা-ঠাকুরমার মুখেই শুনেছি; মনেই হয় না যে, আসলে তিনি হিন্দুধর্ম সম্পর্কে অনভিজ্ঞ একদল ভিনদেশী শ্রোতামণ্ডলীর সামনে এই কথাগুলি উচ্চারণ করেছিলেন। এই যে আমাদের ধর্ম আজ সারা বিশ্বের সামনে দাঁড়িয়ে নিজের ন্যায্য পাওনাটি দাবি করছে;—পৃথিবীর শেষতম প্রান্তটিতে গিয়েও নিজের আত্মাটিকে খুঁজে নিতে চাইছে;—এই ঘটনাই তো বিপ্লব; এমন এক বিপ্লব, যাকে অস্বীকার করার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারছে না; সারা বিশ্ব স্বীকার করে নিচ্ছে তার অস্তিত্ব। আবার, সত্য বিপ্লব স্বেচ্ছায় থামে না। তা অনেকটা ঢিল মারার পর জলে ওঠে প্রথম তরঙ্গটির মতো, এই তরঙ্গ থেকে একের পর এক তরঙ্গবৃত্তের সৃষ্টি হয়। সেই রকম প্রতিটি বিপ্লবও সংশ্লিষ্ট সমাজে এক ছন্দোময় পরিবর্তনের সূচনা করে। সেই পরিবর্তন অব্যাহত থাকে, আসে দ্বিতীয় ও তৃতীয় স্তরের পরিবর্তন। শেষে যুগান্তকালে পরবর্তী যুগের শক্তি-পরমাণুগুলি তাদের গ্রাস করে যুগ-পরম্পরায় নতুন শক্তিতে উজ্জীবিত করে তোলে।
জাতীয় ভাবের কোনো আন্দোলনের পিছনে একটি দার্শনিক ভাব থাকা চাই। এমন ভাব, যা নতুন বলে মনে হলেও আসলে হবে মানুষের কাছে এখন যা কিছু পরিচিত, তারই এক প্রবল শক্তিসমষ্টি ও তার পুনঃসৃজিত রূপ। সগর্বে সানন্দে এরই মধ্যে জাতি খুঁজে পাবে তার নিজস্ব জাতীয় মেধাটিকে। প্রত্যেকেই জানবে যে, সে ও তার পূর্বপুরুষেরা এই জাতীয় সম্পদের বিনির্মাণ, বিকাশ ও সংরক্ষণের কাজে নিযুক্ত। সকলের মধ্যে আত্মনির্ভরতার রোমাঞ্চ সঞ্চারিত হবে। তাদের পায়ের তলার মাটি হবে শক্ত, তাদের মাথা হবে উঁচু, প্রথমবারের জন্য তারা তাদের অন্তরে আলোড়ন-সৃষ্টিকারী মহাশক্তিটিকে অনুভব করবে।
আমাদের ধর্মগ্রন্থগুলির মধ্যে গীতা বিগত অন্তত দেড় হাজার বছর ধরে জাতীয় ধর্মগ্রন্থের মর্যাদা পেয়ে আসছে। নবাবিষ্কৃতের মতো আজও গীতা আমাদের জাতীয় পুনরুত্থানের সুসমাচার। কিন্তু গীতার এই নবীনতা আমাদের দৃষ্টির বিভ্রম বই আর কিছুই না। দৈববশে তা আমাদের চোখে ঠেকছে আজ। বিশ্বের অন্যান্য ধর্মগ্রন্থগুলির সঙ্গে তুলনা করলে তবেই গীতার পরিপূর্ণতা আমাদের দৃষ্টিগোচর হবে। কেবল তখনই আমরা বুঝতে পারব যে, সত্যিই গীতার বিকল্প নেই। যে পৃষ্ঠা থেকেই এই বই আমরা পড়া শুরু করি না কেন, সেইখানেই দেখব এ কেবল সেই সর্বভূতে পরিব্যপ্ত মহাসত্ত্বা, সেই বহুর মধ্যে স্পন্দিত একের কথাই বলছে। এই বৃহৎ, রহস্যময় অনন্ত, যাকে নামে প্রকাশ করা যায় না, যাকে পরিমাপ এমনকি স্পর্শও করা যায় না, এ-ই সকল রহস্যের সমাধান, সকল প্রকার মুক্তির প্রদাতা। অন্যান্য ধর্মবিশ্বাস কয়েকটি অসম্পূর্ণ অভিজ্ঞতা ও লক্ষণমূলক আবেগের কথা বলে মাত্র। একমাত্র গীতাই সর্বব্যাপী পরম সত্যের সন্ধান দেয়। আশ্চর্য কী, মাত্র ছ-মাস গীতা পড়েই আমেরিকান এমারসন লিখে ফেলতে পেরেছিলেন তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ রচনা ‘ওভার-সোল’-সংক্রান্ত প্রবন্ধটি। ধর্মক্ষেত্রের এই মহান কীর্তিটির মতো অন্যান্য সব ক্ষেত্রে আমাদের জাতীয় শিক্ষিত সমাজ যদি এক একটি মহৎ কীর্তি স্থাপন করতে সক্ষম হয়, তাহলে ভারতের মননশক্তি কোথায় উন্নীত হতে পারবে, ভাবা যায়? “আমাদের সঙ্গে যিনি আছেন, তিনি আমাদের বিরুদ্ধে দণ্ডায়মান সকল শক্তির চেয়েও শক্তিশালী।”
আধুনিক যুগ ও তার সমস্যাগুলি কেবলমাত্র ধর্মীয় দর্শনের উপরেই অনপনেয় ছাপ রেখে যায়, তা নয়; বরং প্রথা-আচার ও আনুষ্ঠানিক জীবনের উপরেও গভীর প্রভাব বিস্তার করে। নিঃসন্দেহে বলা চলে, হিন্দু ধর্মানুষ্ঠানের এখন ভারি প্রয়োজন যৌথ ও সংঘবদ্ধভাবে গণতান্ত্রিক ভাবপ্রকাশের কয়েকটি মাধ্যমের। হাওড়া পুলের পাশে গাছতলায় প্রতিদিন রাতে যে ছোটো অনুষ্ঠানটি হয়, তা জনপ্রিয়; তার কারণ, নিজের অবচেতনে তা পূর্বোক্ত উদ্দেশ্যটিই সাধিত করছে। বাংলায় চৈতন্যের সাফল্যের একটি প্রধান কারণ হল, আনন্দনৃত্য ও গীতবাদ্য সহযোগে তাঁর সংকীর্তন মানুষকে আত্মঘোষণা করার একটি সুযোগ এনে দিয়েছিল। নিঃসন্দেহে এও বলা চলে, ব্রাহ্মসমাজের সংঘবদ্ধ উপাসনাই তার জনপ্রিয়তার মূল ভিত্তি।
সমন্বয়ের আদর্শে নির্মিত ধর্মক্ষেত্র বেলুড় মঠ
খ্রিস্টান গির্জার প্রতিটি অংশই হিন্দু মন্দিরের অনুরূপ। যা প্রমাণ করে, খ্রিস্টীয় স্থাপত্যের উৎসভূমি আদতে প্রাচ্যদেশ। কিন্তু সহযোগিতা ও সমন্বয়ের ক্ষেত্রে খ্রিস্টানদের জাতীয় প্রতিভার পরিচয় পাওয়া যায় তাদের উপাসনা পদ্ধতির মধ্যে। সেখানে নাটমন্দির বা কয়্যারের অবস্থান গর্ভগৃহ বা মূল মন্দিরের ঠিক সামনে এবং মানুষের বসার জায়গাটি কয়্যার বা নাটমন্দিরের সম্মুখভাগে–সবকিছুই একই ছাদের তলায়। গির্জা-ভবনটি কয়্যারের কাছে সরু হয়ে আসে, যাতে গর্ভগৃহটি পৃথক থাকতে পারে এবং সব মানুষই তার সামনে দাঁড়াতে পারে। এই ব্যবস্থার ফলস্রুতি – যেখান থেকেই দেখা হোক না কেন, ভবনের প্রান্তভাগ এসে মেশে পূজাবেদিতে এবং মানুষ যত দূরেই দাঁড়াক না কেন, তারা প্রতিটি উপাসনা সভার অবিচ্ছেদ্য ও মূল অংশ হয়ে উঠতে পারে।
আমাদের আজ আশু প্রয়োজন মানুষকে গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অঙ্গ করে একটি বিশেষ উপাসনা পদ্ধতি গড়ে তোলা। সংঘবদ্ধ উপাসনায় প্রত্যেকের অংশগ্রহণের স্বীকৃতি থাকবে। এজন্য আমাদের পুরনো রীতিগুলি অনুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখতে হবে। প্রাচীন কালে, যে যুগে পুরোহিত শ্রেণি ধর্মানুষ্ঠানের আধার ও সঞ্চালক হয়ে ওঠেনি, সেই যুগে প্রচলিত ধর্মানুষ্ঠানের জটিল অর্থগুলিকে পুনঃস্থাপনের চেষ্টা করতে হবে। নিঃসন্দেহে বলা যায়, এক সময় এই নতুন ধারা আমাদের ধর্মীয় স্থাপত্যকলাকেও প্রভাবিত করতে শুরু করবে। এই মুহুর্তে আমাদের সামনে এর কোনো ফলাফল নেই, আছে শুধুই প্রচেষ্টা। আমাদের ভাবতে হবে, যুক্তির অবতারণা করতে পারছি কিনা। পারিবারিক অনুষ্ঠানে যেমন বাবা, মা, শাশুড়ি, ননদ, মেয়ে ও অন্যান্যদের নির্দিষ্ট কাজ বেঁধে দেওয়া হয়, আমাদের ভবিষ্যতের জাতীয় ও গণ-অনুষ্ঠানগুলিতেও তেমনি প্রত্যেককে নির্দিষ্ট কাজে বেঁধে দিতে হবে। কলকাতা শহরে আমরা ‘সার্ভিস অফ সিভিল প্রেইজে’র মতো নগর-পরিক্রমার কথা ভাবতে পারি। অবশ্য শহরের সর্বস্তরের প্রতিনিধিত্ব ছাড়া তা সম্ভব নয়। নির্দিষ্ট কোনো স্থানে পবিত্রতার মহাগ্নি প্রজ্বলিত করতে হবে। ভবানীপুর, এন্টালি, বড়োবাজার ও অন্যান্য অংশের মানুষ স্থানীয় ধর্মনেতাদের নেতৃত্বে পৃথক পৃথক স্তবক গাইতে গাইতে এক বিশেষ পৌর-সংগীতে যোগ দেবে; শেষে প্রত্যেকে মিলবে ঐকতানে। এর চেয়ে মহত্তর আর কিছুই হবে না।
বেলুড় মঠে রামকৃষ্ণ জয়ন্তী উপলক্ষ্যে শোভাযাত্রা
প্রারম্ভিক স্তরে শোভাযাত্রার রূপে প্রদক্ষিণ এবং ধর্মানুষ্ঠানের উদ্দেশ্য সাধনের জন্য এই শোভাযাত্রার গুরুত্ব অনস্বীকার্য। আলোকমালা, পতাকা, শঙ্খ, ঘণ্টা, ভেরি, ফুল-পাতা বহন ও গঙ্গাজল সিঞ্চনের মাধ্যমে পালিত হবে সেই অনুষ্ঠান। ভারত শোভাযাত্রার দেশ। এই সব রীতিনীতি প্রতিষ্ঠা করতে খুব অসুবিধা হবে না। এসব রীতিনীতির মধ্যে নতুন ও অদৃষ্টপূর্ব কিছু গুরুত্ব আছে। হিন্দু বিবাহের সুন্দর অনুষ্ঠানটিও এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ। শাস্ত্রপাঠ ও পুরোহিতের উচ্চারিত বাক্যের প্রত্যুত্তরে পর্যায়ক্রমে দুই পূজারি দলের প্রশ্নোত্তরের আকারে গীত যুগ্ম প্রার্থনাসংগীত গণতান্ত্রিক উপাসনা পদ্ধতির এক আকর্ষণীয় উদাহরণ। যজমান-আয়োজিত প্রার্থনা-নাটক এক সম্প্রদায়গত চেতনার জন্ম দেয়। এই সব অনুষ্ঠানে ভারতের মাটি, জল ও পতাকাই হোক সর্বোচ্চ প্রতীক। এই সব অনুষ্ঠানের সারল্য ও করুণ রসই সকলের হৃদয় অধিকার করবে। ভবিষ্যতে এ নিয়ে আলোচনার সুযোগ আর হবে না। আমরা তাই আমাদের পাঠকবর্গের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে ভাবনাচিন্তা করার অনুরোধ জানাই।
(অনুবাদ: অর্ণব দত্ত)